শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে গণহত্যার ৪২ বছর উপলক্ষ্যে আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে গণহত্যার ৪২ বছর উপলক্ষ্যে আলোচনা সভা
শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে গণহত্যার ৪২ বছর উপলক্ষ্যে আলোচনা সভা

--- সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ২৫ মার্চ শুক্রবার রাঙামাটির কাউখালীতে কলমপতি গণহত্যা দিবস উপলক্ষ্যে ‘‘সহ শোক জ্বেলে দিক প্রতিবাদের অগ্নিমশাল ’’ ব্যানার ক্যাপশনে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কাউখালী উপজেলা শাখা।

পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরাম কাউখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক ক্যাথুই মারমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম কলমপতি ইউনিয়নের সভাপতি হলাক্যামং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলার সভাপতি পাইথুইমা মারমা, পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সতেজ চাকমা ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিনিধি অভি মারমা।

আলোচনা সভা শুরুতে কাউখালী গণহত্যার সকল শহীদ ও এযাবকালে অধিকার আদায় করতে গিয়ে যারা বীরদর্পে নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তরা লোমহর্ষক কাউখালী কলমপতি গণহত্যার বর্ণনা করতে গিয়ে বলেন, ১৯৮০ সালের এই দিনে রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে রাষ্ট্রীয় মদদে সেনা- সেটলার দ্বারা বর্বরতম লোমহর্ষক গণহত্যা সংঘঠিত হয়েছিল। এই দিন সেনা কর্মকর্তারা বৌদ্ধ বিহার সংস্কারের জন্য পাহাড়িদের ডেকে এনে নৃশংসভাবে ব্রাশ ফায়ার করে এবং সেটলারদের লেলিয়ে দেয়।সেনা -সেটলার কর্তৃক হত্যাকান্ডে ৩০০ অধিক নিরীহ পাহাড়ি প্রাণ হারান।নিকটস্থ বিহারের বৌদ্ধ ভিক্ষুকে ও গুরুতর জখম করা হয়।
বক্তরা আরও বলেন,শুধু কাউখালী কলমপতি গণহত্যা নয়, মাল্য গণহত্যা , লোগাঙ গণহত্যা, লংগদু, নান্যাচর গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রামে ডজনের অধিক গণহত্যার একটার ও বিচার এখনো পর্যন্ত হয়নি।

বক্তরা আক্ষেপ করে বলেন, ৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন আমরা পাহাড়ে মানুষরা ও মনে করেছিলাম এই বুজি স্বাধীনতার লাল সূর্য আমরাও পেলাম। কিন্তু সময় অতিক্রান্ত হতেই বুজতে পারলাম যেই দেশ পাক গণহত্যার ,নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে ছিল। এক পর্যায়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল সেই দেশের শাসকদের দ্বারা পার্বত্য চট্টগ্রামে গণহত্যা সংঘঠিত হয়েছে।

বক্তরা পার্বত্য চট্টগ্রামে সকল গণহত্যার বিচার দাবি করেন।একইসাথে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক রাজনৈতিক নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে অন্যায়ভাবে ধরপাকড়, বিচার বর্হিভূত হত্যাকান্ড, নারী নির্যাতন ও উন্নয়নের নামে ভূমি বেদখল বন্ধের দাবি জানান।
পরিশেষে, সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান সমাপ্ত হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ