শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্কুলে হিজাব পরিধান করায় ছাত্রীকে হেনস্তার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্কুলে হিজাব পরিধান করায় ছাত্রীকে হেনস্তার অভিযোগ
বুধবার ● ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্কুলে হিজাব পরিধান করায় ছাত্রীকে হেনস্তার অভিযোগ

--- মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে হিজাব পরিধান করে বিদ্যালয়ে আসার অপরাধে এক স্কুল ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ মার্চ দুপুরে) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি) উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী‌কে হিজাব পরিধান করার অপরাধে শা‌রি‌রিক ও মানষিক হেনস্থার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এবিষয়ে ভুক্তভোগী ছাত্রী মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং যার অনুলিপি প্রদান করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে।

ইউএনও’র কাছে দেওয়া ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে হিজাব পড়ে বিদ্যালয়ে আসে অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া বিনতিহাসহ আরও তিন শিক্ষার্থী। বেলা এগারোটার দিকে অ্যাসেম্বলি শেষে ক্লাস শুরুর আগে প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া তাদের ডেকে হিজাব খুলে ফেলতে বাধ্য করার চেষ্টা করে। এসময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিনতিহা হিজাব খোলায় অস্বীকৃতি জানালে তাকে বেত্রাঘাত করেন প্রধান শিক্ষক।
ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী ও লামিয়া বিনতিহার অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশ করেন। এতে কোনো প্রতিকার না পেয়ে লামিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেটার অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেন।

ভুক্তভোগী ছাত্রী লামিয়ার চাচা মোহাম্মদ তুষার জানান, স্কুলের প্রধান শিক্ষক ক্লাসে সবার সামনে আমার ভাতিজিসহ কয়েকজন শিক্ষার্থী হিজাব পড়ায় তাদের বেত্রাঘাত ও শারিরীকভাবে লাঞ্চিত করেছে এবং হিজাব খুলে নিয়েছে। এঘটনায় প্রতিকার চেয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার ভাতিজিকে দিয়ে লিখিত অভিযোগ দিয়েছি এবং সেটার অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

হিজাবের জন্য শিক্ষার্থীকে বেত্রাঘাতের কথা অস্বীকার করে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের (জেবি) প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া বলেন, ‘আমি মেয়েদের হিজাব নিষিদ্ধ করিনি। তারা বাড়ি থেকে স্কুল পর্যন্ত হিজাব পরিধান করতে পারবে, তবে স্কুলে ঢুকলে হিজাব খুলে ক্লাস করতে হবে।’
তিনি দাবি করেন, ‘হিজাবের জন্য আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। তবে তাদের আমি বলেছি, ‘তোমরা স্কুলের ড্রেসকোড ফলো করবে। বাড়ি থেকে হিজাব পড়ে আসলেও স্কুলে স্কার্ট পড়বে।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানিয়েছেন, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের (জেবি) অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া বিনতিহার হিজাব সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, বিষয়টি আইনগতভাবে তদন্ত করে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে। জানান।

উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষায় চট্টগ্রাম জেলায় এসএসসির ফলাফলের দিক দিয়ে মিরসরাইকে পরিচিতি করে আসছে জেবি উচ্চ বিদ্যালয়। যা মিরসরাইবাসীর জন্য অত্যন্ত গৌরবের। এককথায় মিরসরাইবাসী ভালোমানের স্কুল বলতে চোখ বন্ধ করে জেবি স্কুলকেই বুঝে।
কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুসলিম দেশে হিজাব বিতর্ক তৈরি করা এবং হিজাব পরিধান করা নিয়ে জেবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রী লামিয়া বিনতিহার উপর শারিরীক ও মানসিক হেনস্থার বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেছে মিরসরাইবাসী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)