শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনকারীকে লক্ষাধিক টাকা জরিমানা, মেশিন-ট্রাক জব্দ
দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনকারীকে লক্ষাধিক টাকা জরিমানা, মেশিন-ট্রাক জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যাক্তিকে এক লাখ টাকা ও বালু পরিবহন কাজে নিয়োজিত তিন চালককে পাঁচশ টাকা করে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অবৈধ বালু, বালু উত্তোলনের ড্রেজার মেশিন এবং ৩টি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার ৮ এপ্রিল দুপুরের দিকে উপজেলার কবাখালীর হাচিনসনপুরে অভিযান ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।
এ সময় মাইনী বালুমহালের নুর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তিন বালু পরিবহন চালককে ৫’শ টাকা করে ১৫’শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই স্থান থেকে উত্তোলিত বালু জব্দ করে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমার জিম্মায় রাখা হয়। যা পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, উপজেলার কোথাও অবৈধ উপায়ে বালু উত্তোলন করতে পারবেনা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১