শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ

--- স্টাফ রিপোর্টার :: গত ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি অগণতান্ত্রিকভাবে ও একপেশে রাঙামাটি জেলা মহিলা দল এর কমিটি ঘোষণার প্রতিবাদে আজ ১০ এপ্রিল রবিবার বেলা ১২টার দিকে শহরের বনরুপা রেইনবো রেষ্টুরেন্ট এ সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশ।
রাঙামাটি জেলা মহিলা দল এর একাংশের বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ নানান প্রতিকুলতার মুখোমুখি হয়েও কেন্দ্রীয় সকল কর্মসুচী পালন করে এর পাশাপাশি রাঙামাটি জেলা বিএনপির সকল কর্মসূচিতে সরব উপস্থিতির মাধ্যমে দুর্যোগ ও করোনাকালীন সময়ে মহিলা দলের নেতা কর্মীদের বাড়ীবাড়ী গিয়ে খোজখবর ও আর্থিক ও চিকিৎসা সামগ্রী প্রদানের মাধ্যমে কর্মকান্ড পরিচালনা করে আসছে।
রাঙামাটি জেলা মহিলা দলের বিগত ঘোষিত কমিটি বিগত ৯ নভেম্বর ২০১৯ ই রেজি তারিখ মহিলা দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়ার পর এমন কোন কেন্দ্রীয় কর্মসূচি নাই যে কর্মসূচি জেলা মহিলা দল পালন করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে বিগত ৫ এপ্রিল ২০২২ তারিখ আকস্মিকভাবে কেন্দ্রীয় মহিলা দল নেতৃবৃন্দ রাঙামাটি জেলা মহিলা দল এর কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই ষড়যন্ত্রমূলকভাবে বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে জেলা সম্মেলনের কোনরুপ সুযোগ না দিয়ে বিলুপ্ত ঘোষণা করেন। তৎপরবর্তীতে কেন্দ্রীয় ও বিভাগীয় মহিলা দলের নেতৃবৃন্দের রাঙামাটি জেলা সফরে এলে জেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দগণ এর সমন্বয়ে একটি কেন্দ্রীয় কর্মসূচি ও একটি কর্মী সম্মেলন বিলুপ্ত ঘোষিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে সফলভাবে সমাপ্ত করেন। সর্বশেষ সফল কর্মী সম্মেলনের সমাপ্তির শেষে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ও সাধারন সম্পাদকসহ বিভাগীয় নেতৃবৃন্দ অতিশীঘ্র রাঙামাটি জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে জেলা মহিলা দলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন মর্মে আশ^স্থ করলেও তৎপরবর্তীতে বিগত ৫ এপ্রিল ২০২২ তারিখ আকস্মিকভাবে বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে জেলা বিএনপির পরামর্শ সম্পূর্ণ উপেক্ষা করে পুরোনো পরিক্ষীত ত্যাগী নেতাকর্মী অবমূল্যায়ন ও কমিটির নেতৃত্ব হতে বাদ দিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত।
কেন্দ্রীয় মহিলা দল দ্বারা অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত কমিটি ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের পরিক্ষীত নির্যাতিত জেলা মহিলা দলের নেতা কর্মীদের চরমভাবে অবহেলা করা হয়েছে। যার কারণে তারা জেলা মহিলা দলের নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করছেন। সদ্য ঘোষিত জেলা মহিলা দলের কমিটি হইতে তাদের বিপুল সংখ্যক পদধারী পদত্যাগের ঘোষণা দেন। বিতর্কিত সদ্য ঘোষিত রাঙামাটি জেলা মহিলা দলের সকল কার্যক্রম স্থগিত করার জন্য কেন্দ্রীয় মহিলা দলের নিকট সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানান।
এসময় বিগত কমিটির রাঙামাটি জেলা মহিলা দলের নেত্রী মিনারা বেগম, সাহিদা আক্তার, মনোয়ারা বেগম, নন্দিতা দাশ, রোকেয়া পারভিন, নাজমা আলী, নাইমা কামাল, লাভলী আক্তার ও আকলিমা আক্তারসহ মহিলা দলের প্রমূখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)