মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যুবদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা
মিরসরাইয়ে যুবদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে যুবদল নেতার উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টার এলাকায় হিঙ্গুলী ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার মাহমুদ জিপসনের পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার যুবদল নেতা জিপসন জানান, ইফতারের আগ মুহূর্তে আমি বাড়ী ফেরার পথে মোটরসাইকেল যোগে এসে একদল সন্ত্রাসী বাহিনী বারইয়ারহাট পৌরসভার খাঁন সিটি সেন্টারের পাশে গাছ মার্কেট এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার পায়ের হাড় ভেঙে দেয় এবং মেরুদণ্ডে আঘাত করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে (অর্থোপেডিক্স বিভাগে) চিকিৎসা নিচ্ছি। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানান, যুবদল নেতার উপর হামলার খবর পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করতেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। হামলার ঘটনার বিষয়ে ঘটনাস্থলের কোনো সিসি টিভি ফুটেজ পাওয়া যায়নি।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন