শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » বেদে সম্প্রদায়ের বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে ৫৯টি আধা পাকা বাড়ি
প্রথম পাতা » খুলনা বিভাগ » বেদে সম্প্রদায়ের বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে ৫৯টি আধা পাকা বাড়ি
শুক্রবার ● ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেদে সম্প্রদায়ের বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে ৫৯টি আধা পাকা বাড়ি

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মাজদিয়া বাঁওড়ের ধারে নির্মল পরিবেশে বেদে সম্প্রদায়ের বসবাসের জন্য ৫৯টি আধা পাকা বাড়ি করা হচ্ছে। ইতোমধ্যে আবাসনের বিশাল নির্মাণযজ্ঞ শুরু করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। মুজিববর্ষ উপলক্ষে শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই উপহারের বুঝিয়ে দেওয়া হবে। ৫৯ পরিবারের প্রায় ৩০০ লোকের বাসস্থানের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হবে মসজিদ ও শিশুদের জন্য খেলার মাঠ। দেশের ইতিহাসে বেদে সম্প্রদায়ের জন্য এটাই সবচেয়ে বড় পল্লি হতে যাচ্ছে। সম্প্রদায়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে পল্লিটি নির্মাণ করা হচ্ছে জলাধারের পাশেই। ঘরের চারপাশে কিছু খোলা জায়গা রাখা হচ্ছে। এসব খোলা স্থানে তারা যাতে গবাদি পশু পালন এবং গাছ লাগানোর কাজে ব্যবহার করবে। আগামী জুনের মধ্যেই এ বাড়িগুলো বেদে সম্প্রদায়ের লোকজনের কাছে হস্তান্তর করতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আশ্রয়ন-২ প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীন বেদে সম্প্রদায়ের জন্য নির্মিত প্রত্যেক পরিবারের জন্য দুই শতক জমির উপর দুইটি রুম, রান্না ঘর ও একটি টয়লেট প্রস্তুত করা হচ্ছে। প্রতি পরিবারের ঘর তৈরিতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এখন ঘর পাওয়ার আগাম খবরে খুশিতে আত্মহারা বেদে পরিবারগুলো। নতুন ঘরে কীভাবে থাকবেন, কীভাবে ঘর সাজাবেন এমন স্বপ্নে সময় পার করছেন তারা। প্রকল্প কাজ পরিদর্শনে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা আবু তালেব ও রুহুল আমিনের সাথে। তারা জানান, যে এলাকায় বেদে সম্প্রদায়ের জন্য গৃহ নির্মাণ করা হচ্ছে সেটা একেবারেই নিরিবিলি পরিবেশ। ওই এলকায় স্থানীয় দুই একটি পরিবারের বসবাস থাকলেও সেখানে রাস্তা ছিল না। এখন সেখানে ঘর নির্মাণের আগেই রাস্তা করা হচ্ছে। এখানে তাদের বসবাস শুরু হলে ব্যবসা বানিজ্য ও জীবন মানের উন্নয়ন হবে মনে করেন তারা। ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামের বেদে পল্লীতে বাঁশের কঞ্চি আর পলিথিন দিয়ে তৈরি তাবুতে বসবাস করছেন ৩১ বেদে পরিবার। এই পল্লীতে গিয়ে দেখা গেছে, সেখানে নেই স্বাস্থ্যসম্মত টয়লেট বা গোসলখানা। তাবুর ঘরগুলো এতটাই ছোট যে, হাঁটু গেড়ে তাবুর ভেতরে ঢুকতে হয়। ভেতরে সোজা হয়ে দাঁড়ানোর জায়গা নেই। এখানে এমন পরিবারও রয়েছে, স্বামীকে নিয়ে বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে ছোট্ট এই খুপড়ি ঘরে বসবাস করে আসছেন পরিবারের বিবাহিত মেয়েরা। বিবাহিত ছেলেও স্ত্রী-সন্তান নিয়ে ছোট্ট তাবুতে বাবা-মার সঙ্গে থাকেন। বেদে পল্লি যুব সমাজের সরদার মনিরুল ইসলাম জানান, আমাদের বেদে সম্প্রদায়ের মধ্যে অনেক পরিবার আছে ভূমিহীন। যে সব পরিবার তাদের সদস্যদের নিয়ে বনে বনে ঘুরে বেড়াই। সাপের খেলা, ম্যাজিক আর ভিক্ষার উপার্জনে যাদের সংসার চলে। বাঁশের ফালি, কঞ্চি আর পলিথিনের তাবুই তাদের ভরসা। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব পরিবারের কষ্টের সীমা থাকে না। এরকম পরিবারের জন্য সরকার পাকা ঘর দিচ্ছে। তালিকা করে নিয়ে গেছে, এখন এসব পরিবার স্থায়ী মাথা গুজার ঠাই পাবে। বেদে পল্লির একজন ফুলমতি। দুই ছেলে, দুই মেয়ে আর স্বামীকে নিয়ে ৬ জনের সংসার। বাবা মা দু’জনই সাপ ও বানরের খেলা দেখিয়ে যা পায় তা দিয়ে সংসার চলে। পলিথিনের ছোট্ট একটি তাবুতে তাদের বসবাস। এখন নিজেদের জমি আর পাকা ঘর পাওয়ার সংবাদে ঈদের আনন্দ চলছে। তারা স্থায়ী নিরাপদ এক বাসস্থানের স্বপ্নে বিভোর হয়ে অপেক্ষা করছে। এদেরই আরেকজন জুবাইদা আক্তার। কথা হয় তার সাথে। তিনি জানান, আমার দুই সন্তান আর স্বামীকে নিয়ে ভাসমান সংসার। ছোট্ট এই খুপড়ি ঘরেই জীবন। বাবা-মা, শ্বশুর-শাশুড়ি থাকেন পাশেই। আর তাবুর জায়গা ছোট হওয়ায় রাতে একজনকে থাকতে হয় তাবুর বাইরে। প্রধানমন্ত্রী নাকি আমাদের ঘর দিবে, কখনো ভাবিনি নিজের একটা ঘর হবে। প্রধানমন্ত্রীর উপহার আমাদের জীবনের সবথেকে বড় উপহার বলে জানান জুবাইদা। বেদে পল্লির আরেক বাসিন্দা আওলাদ হোসেন। স্ত্রী কহিনুর ও এক ছেলে রাহুলকে নিয়ে সংসার। অন্যেদের মতো সাপ ধরেন, সাপ ও বানর খেলা দেখান। তার স্ত্রী গ্রামে গিয়ে সিঙ্গা দেন ও দাঁতের পোকা তোলেন। । যা আয় হয়, তাতেই সংসার চলে না। ঘর করার স্বপ্ন দেখিনি কখনও। কালীগঞ্জ উপজেলা প্রশাসন তারও নাম, ঠিকানাসহ যাবতীয় কাগজপত্র নিয়েছে। নির্মাণ কাজ শেষ হলে তিনিও ঘর পাবেন, এই আনন্দে আত্মহারা আওলাদ ও তার পরিবার। কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ-হেল আল মাসুম জানান, কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর ও বারবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামের ৫৯ বেদে পরিবার রয়েছে, যাদের জমি ও ঘর কোনটাই না থাকায় মানবেতর জীবনযাপন করে আসছে। তাই আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সারাদেশের গৃহহীন ও আশ্রয়হীন পরিবারের জন্য নির্মিত ঘরের মতো কালীগঞ্জেও ২ একর খাস জমিতে তাদের জন্য ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, বেদে সম্প্রদায় কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একটি পরিবারও গৃহহীন থাকবে না। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন কালীগঞ্জ বেদে সম্প্রদায়ের ৫৯ পরিবারকে চিহ্নিত করেছে। জলাধারের সঙ্গে তাদের যে জীবনযাপন ইতিহাস-ঐতিহ্য আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পরিবেশ আমরা নির্ধারণ করেছি। স্থান নির্বাচনে বেদে সম্প্রদায়ের মানুষরা আমাদের সহযোগীতা করেছে। তাদের পছন্দে জায়গা নির্ধারন করা হয়েছে। এখানে প্রায় ২ একর জমি অবৈধ দখলদারদের কাছে ছিল। আমরা দখলমুক্ত করেছি। এখন সেখানে বাড়ি নির্মানের কাজ চলছে। এখানে পুনর্বাসন সম্পন্ন হলে তাদের নতুন প্রজন্ম শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি নাগরিক সুবিধা গ্রহণ করে একটি উন্নত প্রজন্ম পাবে বলে মনে করেন এই নারী ইউএনও।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)