শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম
৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম বন্ধ হবে : প্রতিমন্ত্রী তারানা হালিম

চট্টগ্রাম প্রতিনিধি :: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এরপর অনিবন্ধিত সিম কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের কাছে যাবে না। এটি শুধুমমাত্র এনআইডিতে যাচ্ছে।
তিনি আরও বলেন, ৩০ এপ্রিলের মধ্যে যে সব মোবাইল ফোন কোম্পানির সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়নি, সেগুলোতে সংকেত পাঠানো হবে। এরপরও নিবন্ধন করা না হলে ক্রমান্বয়ে সিমগুলো বন্ধ করে দেয়া হবে।
তারানা হালিম জানান, আমরা আশা করছি, কয়েক ঘণ্টা সিম বন্ধ করার পর সংকেত পেয়ে সিমের মালিকরা নিবন্ধন করে নেবেন।
এ সময় জেলা প্রশাসন ও এরিকসন বাংলাদেশের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত