শিরোনাম:
●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মসজিদ-মাদ্রাসায় জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মসজিদ-মাদ্রাসায় জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে মসজিদ-মাদ্রাসায় জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

--- আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার ৯উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা) ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ হলরুমে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলাপরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য-নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের অন্যতম সদস্য হিরনজয় ত্রিপুরা, সদস্য শাহিনা আক্তারসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা।
আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও মানবতার সরকার। এই ঈদে সকলেই যেন হাসি-খুশি ও আনন্দে কাটতে পারেন সেজন্য সরকার সকল মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের আর্থিক অনুদান হিসেবে সহযোগীতা করছেন।

খাগড়াছড়ির ক্যায়াংঘাট ইউপি’র দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির ৩নং ক্যায়াংঘাট ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দু চাকমা এসব চাল বিতরণ করেন।
এবার খাগড়াছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নের ১১৯৮দুস্থ অসহায় পরিবার ঈদ উপলক্ষে এসব চাল পেয়েছেন।
চাল বিতরণকালে
উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার আলোময় চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহালছড়ি, খাগড়াছড়ি। ইউনিয়ন পরিষদের সচিব, বিদ্যুৎ জ্যোতি চাকমা, প্যানেল চেয়ারম্যন(১) সন্তোষময় চাকমা, প্যানেল চেয়ারম্যন(২) মহেন্দ্র চাকমা এবং ইউপি সদস্যরা।
৩নং ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপেন্দু চাকমা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে
প্রতি বছরের ন্যয় এবছরেও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০কেজি করে মোট ১১৯৮জন হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সব চাল বিতরণ করা হচ্ছে।

মহালছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার ১নং মহালছড়ি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) মহালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল ঈদুল ফিতর’২২ উপলক্ষে বিনামূল্যে এসব চাল বিতরণ করেন।
এছাড়াও চাল বিতরণকালে
উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মহালছড়ি, খাগড়াছড়ি। ইউনিয়ন পরিষদের সচিব প্রয়াসী চাকমা, প্যানেল চেয়ারম্যন মানিক রঞ্জন খীসা এবং ইউপি সদস্যরা।
এবার খাগড়াছড়ির মহালছড়ি ইউনিয়নের ২৪৬৯দুস্থ অসহায় পরিবার ঈদ উপলক্ষে এসব চাল পেয়েছেন
১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে
প্রতি বছরের ন্যয় এবছরেও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০কেজি করে মোট ২৪৬৯জন হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সব চাল বিতরণ করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)