মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় সয়াবিন তেলের অধিক দাম নেয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
গুইমারায় সয়াবিন তেলের অধিক দাম নেয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা বাজারে ২টি ও জালিয়াপাড়ায় বাজারে ১টি ব্যাবসা প্রতিষ্ঠানকে
ভোজ্যতেলের দাম মুল্য তালিকার চেয়ে বেশি রাখার দায়ে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৯ মে দুপুরে গুইমারা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় গুইমারা বাজারের মিলন ষ্টোরকে ৮ হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা ষ্টোরকে ৮ হাজার টাকা এবং জালিয়াপাড়ার নবী ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমান করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, গুইমারা বাজারের কয়েক জন ব্যবসায়ীর বিরুদ্ধে সয়াবিন তেলের দাম মূল্যের চেয়ে বেশি রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১