শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
শুক্রবার ● ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে শুরু হয়ে জল্পনা কল্পনা। স্বামী পক্ষ বলছেন স্বাভাবিক মৃত্যু, পিতৃপক্ষ বলছেন হত্যা।

জানা যায়, উপজেলার দর্শনগ্রামের রাসেলের (২৭) স্ত্রী সুখি খাতুন (১৯) গত বৃহস্পতিবার রাতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গতকাল সকালে তাকে ডাকাডাকি করে ঘুম থেকে না জাগায় তার শরীরে হাত দিয়ে দেখতে পান তিনি মারা গেছেন। বিষয়টি মেয়ের পিতৃপক্ষকে অবহিত করলে গৃহবধূর ভাই আতিকুল ইসলাম আত্রাই থানা পুলিশকে অবহিত করেন এবং এটি হত্যাকান্ড বলে আইনানুগ ব্যবস্থার জন্য লিখিত অভিযোগ করেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার প্রাথমিক সুরতহাল রিপোর্টে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।

আত্রাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আত্রাই :: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহসিন আলী (৪৫) কে গ্রপ্তার করেছে।বৃহস্পতিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহসিন আলী উপজেলার খঞ্জর গ্রামের মৃত ছোলাইমান আলীর ছেলে।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মহসিন বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে মহসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,গ্রেপ্তার মহসিনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত গত মাসে ছয় মাসের সাজা প্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিলো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)