শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে হাট-বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে হাট-বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু
বুধবার ● ১৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে হাট-বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

---ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: প্রতি বছরের ন্যায় এবারও জ্যৈষ্ঠের শুরুতে দিনাজপুরের প্রতিটি অঞ্চলের লিচু বাগানে লাল রঙের আভা ছড়িয়ে পরতে শুরু করেছে। সেই সাথে বাজারেও এসেছে এসব লিচু। তবে সময় হওয়ার পূর্বেই লিচুর রাজ্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেখা মিলছে এসব অপরিপক্ক আগাম লিচুর। তবে স্বাদে কিছুটা ভিন্নতা থাকলেও, সৌন্দর্যে নজর কেড়েছে ক্রেতাদের। পুরোপুরি পরিপক্ক হয়নি এসব লিচু। স্বাদে টক, আকারে মাঝারি, ভেতরে বিচিও অনেকটা বড়, দামও বেশি। এরই মধ্যে বাজার দখল করতে শুরু করেছে এসব লিচু। গত এক সপ্তাহ ধরে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে দেখা মিলছে এসব লিচুর। বেশি লাভের আশায় অনেক ব্যবসায়ীরা আগেভাগেই বাজারে নিয়ে আসছেন অপরিপক্ক এ লিচু। তবে মৌসুমের ফল হিসেবে ক্রেতাদের কাছে এ লিচুর অনেকটা চাহিদাও রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার বাসস্ট্যান্ড, আজাদমোড়, পুরাতন বাজার ও ওসমানপুর বাজারে অবস্থিত বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুই পাশের ফলের দোকানগুলোতে লিচুর পসরা সাজিয়ে বসে আছেন মৌসুমি ফল ব্যবসায়ীরা। সবুজ পাতার নিচে মোড়ানো কাঁচা-পাকা সবুজ-লাল আভার মাদ্রাজি ও চায়না-৩ জাতের লিচু। লিচুর পসরা সাজানো এসব দোকানে আগাম লিচু দেখে ভিড় জমাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতি ১০০ টি লিচুর দাম হাঁকা হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।

ক্রেতারা বলছেন, “স্বাদ হয়ত খুব একটা ভালো হবে না হলেও বছরের নতুন ফল হিসেবে লিচু কিনছি।” আবার কেউ না কিনেই ফিরে যাবার সময় বলছেন, এসব লিচু অপরিপক্ক। লিচুর ভিতরে বড়বড় বিচি ছাড়া মাংস নেই। টাকা দিয়ে এসব লিচু কেনা মানে বোকামি ছাড়া কিছু নয়। অপরদিকে ফল ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ী হিসেবে যখন যে ফল বাজারে ওঠে তাই বিক্রি করি। এ সময়ে স্বাদ যেমনই হোক বাজারে লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে লিচু বাগান লীজ নেয়া ব্যবসায়ীদের দাবি, এ বছর লিচুর ফলন নেই বললেই চলে। আমরা যারা লিচু চাষ করেছি, তাদের লোকসান ছাড়া লাভের কোন সম্ভাবনা নেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপজেলায় প্রায় ৬৩ হেক্টর জমিতে ৬৬০ জন চাষী লিচুর চাষ করেন। ছোট-বড় মিলিয়ে লিচুর বাগান রয়েছে প্রায় ১৬০টি। এসব বাগান থেকে বছরে প্রায় ৪৫২ মেট্রিক টন লিচু উৎপাদন হয়।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার জানান, মাটি ও আবহাওয়ার উপর ভিত্তি করে বিভিন্ন জাতের লিচু ইতিমধ্যে পূর্ণ পরিপক্ক হয়েছে। আর কয়েকদিন পর থেকে প্রায় সব জাতের লিচু পাকা শুরু হবে। তবে কিছু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে অপরিপক্ক লিচুর রং পরিবর্তন করে বাজারে বিক্রি করছে।





আর্কাইভ