বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » গ্রামবাসীর মানবিকতায় মায়া হরিণের বাচ্চার রক্ষা
গ্রামবাসীর মানবিকতায় মায়া হরিণের বাচ্চার রক্ষা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির চেঙ্গী ইউনিয়নের কুড়াইল্যছড়ি গ্রামে কুকুরের আক্রমণের হাত থেকে রক্ষা করে মায়া হরিণের একটি বাচ্চাকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।
মঙ্গলবার(১৭ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি বন বিভাগের কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের কাছে হরিণের বাচ্চাটি হস্তান্তর করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর ও পানছড়ি রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে হরিণের বাচ্চাটি অস্তিত্ব নিশ্চিত করা হয়।
বন বিভাগের তথ্যমতে, খাগড়াছড়ি বন বিভাগের পানছড়ি রেঞ্জের চেঙ্গী ইউনিয়নের কুড়াইল্যছড়ি গ্রামের ভাগ্য মনি চাকমা নামে এক দিনমজুর গত তিন সপ্তাহ আগে মায়া হরিণের বাচ্চাটিকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করে। কিছুটা আহতাবস্থায় উদ্ধারের পর বাচ্চাটিকে সেবা যত্ন করে সুস্থ করা হয়।
পরে চেঙ্গী ইউনিয়নের জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় এটি বন বিভাগে হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন,
মায়া হরিণের বাচ্চাটি এখন সুস্থ রয়েছে।
বন বিভাগের কাছে হস্তান্তরের পর বাচ্চাটিকে চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রেরণ করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১