শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ মে ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিক্রিত ব্রিজের মালামাল জনতার হাতে আটক
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিক্রিত ব্রিজের মালামাল জনতার হাতে আটক
মঙ্গলবার ● ২৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিক্রিত ব্রিজের মালামাল জনতার হাতে আটক

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পুরান আয়রন ব্রিজের লোহার মালামাল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাসার খানের বিরুদ্ধে। সোমবার দুপুরে ট্রাকে করে বরিশাল নেওয়ার পথে স্থানীয় জনতা দেড়টন লোহার মালামাল আটক করে। পরে পুলিশ গিয়ে মালামাল জব্দ করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সেতুর লোহার মালামাল বিক্রির জন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দারা। তবে মালামাল বিক্রির অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান।
জানা যায়, পোনাবালিয়া ইউনিয়নে নয়াখালের সেতু ও আলমগীর হাওলাদারের বাড়ির সামনে খালের দুটি আয়রণ ব্রীজ পুরনো হওয়ায় ভেঙে যায়। ২০২১ সালে নতুন করে সেতু দুটি নির্মাণ করে দেয় এলজিইডি। পুরনো সেতু দুটি ভেঙে লোহার দেড়টন মালামাল ইউপি চেয়ারম্যানের ছিলারিশ গ্রামের বাড়িতে হেফাজতে রাখা ছিলো। ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান ওই মালামাল গোপনে নলছিটি শহরের ভাঙ্গারি ব্যবসায়ী মো. মুনছুরের কাছে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন। মুনছুর একটি ট্রাক নিয়ে সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে লোহার মালামাল নিয়ে পোনাবালিয়া খেয়াঘাটে আসলে স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকের মালামাল জব্দ করে।
ভাঙ্গারি ব্যবসায়ী মো. মুনছুর বলেন, পোনাবালিয়ার ইউপি চেয়ারম্যান আমাকে ডেকে বলেছে, কিছু মালামাল বিক্রি করার আছে। আমরা আসলে ৬৭ হাজার ৫০০ টাকায় তিনি লোহার মালামাল বিক্রি করেন। আমি নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোজন ও পুলিশ এসে ট্রাক আটক করে। আমি তাদের কাছে সত্য কথা বলেছি।
পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. নান্না খলিফা বলেন,ইউপি চেয়ারম্যান পুরনো সেতুর লোহার মালামাল তাঁর বাড়িতে রাখে অবৈধভাবে। কোন রেজুলেশন ছাড়াই তিনি বাড়িতে এ মালামাল রাখেন। কাউকে না জানিয়ে গোপনে দেড়টন লোহার মালামাল বিক্রি করে দেন। এটা অন্যায় করেছেন চেয়ারম্যান, আমি তাঁর বিচার চাই।

গ্রাম পুলিশ মিন্টু হাওলাদার বলেন, মালামালগুলো চেয়ারম্যানের বাড়িতে ছিল। কিভাবে এগুলো বাইরে আসল, তা আমার জানা নেই। পুলিশ বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।
এ ব্যাপারে পোনাবালিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল বাসার খান বলেন, আমার কাছে কোন সেতুর মালামাল নেই। আমি এগুলো বিক্রিও করিনি। একটি চক্র আমাকে ফাঁসানো চেষ্টা করছে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. খোকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সরকারি সেতুর লোহার মালামাল ট্রাকে করে নিয়ে যাচ্ছে। আমরা এর সত্যতা যাচাই করার জন্য এসে ট্রাকটি আটক করেছি। এ ঘটনায় পরবর্তীতে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর মাদ্রাসার সুপারের বিরুদ্ধে করা মানববন্ধন

ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের নামে গত (১৮ মে বুধবার ) অনুষ্ঠিত মানববন্ধনের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে সোমবার (২৩ মে) বেলা ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন।
সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জীবনদাসকাঠী এন,এ,এস দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে মাদ্রাসা সংক্রান্ত কার্যক্রম নিয়ে অব্যাহত ভাবে নানা ষড়যন্ত্র ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের আনুষ্ঠানিক ভাবে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময়ে রাজাপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ দাবী করেন আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উত্থাপন স্থানীয় বিএনপি জামাত চক্রের রাজনৈতিক চক্রান্তে একটি কুচক্রী মহলের অপচেষ্টা মাত্র।
অথচ আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদের নিরলস প্রচেষ্টায় মাদ্রাসার ভবন নির্মাণ, কম্পিউটার ল্যাব স্থাপনসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড জীবনদাসকাঠী এন এ এস দাখিল মাদ্রাসায় চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ও জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার ও নেতাদের ঐতিহ্য সমুন্নত রাখতে স্থানীয় জনগণ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃস্টি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মৃধা, উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা,সহ-সভাপতি আ.সবুর হাওলাদার, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন মৃধা, ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা প্রমুখ।
উল্লেখ্য: জীবনদাসকাঠী এন.এ.এস দাখিল মাদ্রাসার অচল অবস্থা নিরশন ও মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবীতে এলাকাবাসী রাজাপুর ইউএনও এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে অভিযোগ দাখিল সহ মাদ্রাসা এলাকায় গত ১৮ মে বুধবার বেলা ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার সহ¯্রাধীক নারী পুরষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা প্রতিষ্ঠানের প্রাণ ফিরিয়ে আনতে অতিদ্রুত মাদ্রাসা সুপার মো. শাহ জলাল সিকদার ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের অপসারণের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

ঝালকাঠিতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত,ঘাতক চালকের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি:: ঝালকাঠিতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে পৌর এলাকার কৃষ্ণকাঠি গুরুধামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফিরোজ হাওলাদার বলেন, গুরুধাম ব্রিজের ডালে গরুর হাটের সামনে রাস্তা পাড় হওয়ার সময় এক পথচারীকে ধাক্কা দেয় বাসষ্ট্যান্ড দিক থেকে শহরের দিকে আসা দ্রুতগামী একটি লাল আরটিআর মোটরসাইকেল। ওই পথচারী ছিটকে সড়কের উপড়ে পড়ে যায়। তখন ওই মোটরসাইকেলের চালক দ্রুত চালিয়ে চাঁদকাঠির দিকে চলে যায়। এর প্রায় ২শ গজ দূরে গিয়ে আরেক বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। তখন বাইক চালক যুবক নিজেও ছিটকে পরে যায়।
প্রত্যক্ষ্যদর্শী রাজু খান বলেন, স্থানীয়রা ঘাতক বাইক চালক দিনশান জয় কায়েদ নামের যুবককে দিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুপুর ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজীলা আক্তার বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে ঘাতক বাইক চালক দিনশান জয় কায়েদ হাসপাতার থেকে সটকে পরে। পুলিশ নিহতের লাশ তাদের জিম্মায় নিয়ে সুরতহাল করে।
নিহত বৃদ্ধার নাম এনছাব আলী মোল্লা (৭০) গ্রাম দেউড়ি পোনাবালিয়া ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় নিহতে ছেলে মো.জাহাঙ্গীর হোসেন মোল্লা বাদী হয়ে মটরসাইকেল চালক যুবক দিনশান জয় কায়েদ (১৭) পিতা মো.কবির হোসেন,কৃষ্ণকাঠি মানপাশা টেম্পুষ্ট্যান্ড কে আসামী করে মামলা দায়ের করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, নিহত বৃদ্ধা এনছাব আলী মোল্লা সড়ক মহাসড়কে ভিক্ষা করতো, তার বাড়ি পোনাবালিয়া দেউড়ি গ্রামে। এঘটনায় তার ছেলে মো.জাহাঙ্গীর হোসেন মোল্লা বাদী হয়ে, আসামী দিনশান জয় কায়েদ বয়স (১৭)পিতা মো.কবির হোসেন,কৃষ্ণকাঠি মানপাশা টেম্পুষ্ট্যান্ড।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)