শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » এই দেশে আওয়ামী লীগের নেত্বত্বে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না : মির্জা ফকরুল
প্রথম পাতা » খুলনা বিভাগ » এই দেশে আওয়ামী লীগের নেত্বত্বে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না : মির্জা ফকরুল
রবিবার ● ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এই দেশে আওয়ামী লীগের নেত্বত্বে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না : মির্জা ফকরুল

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: এই দেশে আওয়ামী লীগের নেত্বত্বে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। দুপুরে ঝিনাইদহের ডাকবাংলায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের অধিনে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। মির্জা ফকরুল বলেন, স্বাধীনতার স্বপ্নগুলোতে এই সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্ন দেখেছিলাম, যার জন্য যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম সেই স্বপ্নগুলোতে এই সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ’র পরিচালনায় আহ্বায়ক এস এস মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতি এড এম এ মজিদ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও সাংগঠনিক পদে সাজেদুর রহমান পপ্পু নির্বাচিত

ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এড এম এ মজিদ। এর আগে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাহিদুজ্জামান মনা ও সাংগঠনিক সম্পাদক পদে সাজেদুর রহমান পপ্পু নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেত্রবৃন্দের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যার দিকে ভোট গননা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে বিএনপির এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ১০১০ জন ভোটারের মধ্যে ৯২৮ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। সভাপতি পদে আর কেউ প্রতিদ্বন্দিতা না করায় সাবেক ছাত্রনেতা এড এম এ মজিদ বিনা প্রতিদ্বন্দিতায় ঝিনাইদহ জেলা বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়া গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে যুবদলের সাবেক সভাপতি জাহিদুজ্জামান মনা ও সাংগঠনিক সম্পাদক পদে সেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক সাজেদুর রহমান পপ্পু নির্বাচিত হন। জেলা সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্র নেতা এড আব্দুল আলীম ও ঝিনাইদহ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস প্রতিদ্বন্দিতা করেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে সরকারী কেসি কলেজের সাবেক দুই জিএস সাজেদুর রহমান পপ্পু ও শাহাজাহান আলী প্রতিদ্বন্দিতা করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতিসহ একাধিক নেতাকর্মীর পকেটমার

ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে উৎসুক নেতাকর্মীরা যখন আগ্রহভরে কেন্দ্রীয় বিএনপির নেতাদের বক্তব্য শুনছিলেন, তখন হঠাৎ ছন্দপতন! চারিদিকে হৈচৈ। নেতাকর্মীরা হৈচৈ এর কারণ অনুসন্ধানে যার যার স্থান থেকে উঠে দাড়াতেই মাইকে ভেসে আসে “আপনারা বসুন, ওদিকে পকেটমার ধরা পড়েছে। আমারও বেশ কিছু টাকা পকেট মেরে নিয়েছে। আপনারা আইন হাতে তুলে না নিয়ে চোরদেরকে পুলিশে দেন”। কথাগুলো মাইকে বলছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এড এম এ মজিদ। মাইকে এ ঘোষনা আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা শান্তি হয়ে যান। তথ্য নিয়ে জানা গেছে, শনিবার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনস্থলে একাধিক বিএনপি নেতাকর্মীর পকেট মারা পড়ে। অনেক দামী মোবাইলও হারান। সঙ্ঘবদ্ধ পকেটমার দলটি সারা সম্মেলনস্থল জুড়ে পকেটমারার পাশাপাশি মোবাইল চুরি করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদেরও পকেট মারা পড়ে বলে তিনি মাইকে ঘোষনা করেন। এক সিনিয়র সাংবাদিকও পকেটমারের খপ্পরে পড়েন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারী চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে দশ জন পকেটমারকে দুইটি দামি হাইয়েজ মাইক্রোবাসসহ আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০টি মোবাইল ও নগদ টাকা। আকটকৃ পকেটমারদের বাড়ি দেশের নানা প্রান্তে বলে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। তিনি জানিয়েছেন রোববার ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চোরদলের পরিচয় জানানো হবে।

ঝিনাইদহে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিন রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের সভাপতি নাইমুর রহমান রাজিব জানান, বিভিন্ন সময়ে ঝড়ে ভাঙ্গা গাছ ও ডালগুলো প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কোন সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক রুনা লায়লা প্রতিষ্ঠানের ৪০ মনের অধিক গাছের ডালপালাসহ প্রতিষ্ঠানের রড বিক্রি করেছে। এমনকী পাশ্ববর্তী একটি বাড়িতে স্কুলের টেবিল বেঞ্চ লুকিয়ে রেখেছে। এ বিষয় স্কুলের সভাপতি সহ স্কুলের অভিভাবক সদস্যরা কেউ জানে না। প্রধান শিক্ষক তার ইচ্ছামত স্কুলের সম্পদ এভাবে তছরুপ করে চলেছে। এছাও আরো ৩০ থেকে ৪০ টি বেঞ্চ গোপনে বিক্রয়ের জন্য পাশের একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান রুনা লায়লা অল্প কিছু গাছের ডাল ও ভাঙ্গা চেয়ার টেবিল বিক্রির কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, একটি বাড়িতে কিছু বেঞ্চ রাখা আছে তবে সে গুলো বিক্রয়ের জন্য নয়। প্রতিষ্ঠানের সভাপতির অনুমতি ছাড়া বিক্রি ও পাশের বাড়ীতে বেঞ্চ রাখা যাই কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন, এটা আমার ভ’ল হয়েছে। তবে আমি আমার ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ স্যারকে মৌখিক ভাবে জানিয়েছি। ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ বলেন, বিষয়টি আমরা অবগত আছি তবে প্রতিষ্ঠানের সভাপতির সাথে আলোচনা ছাড়া বিক্রি বা চেয়ার টেবিলগুলো বাইরে রাখা ঠিক হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধমে শাস্তির দাবী এলাবাসীর।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ