শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাটে র‌্যাবের উপর হামলার ঘটনায় মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাটে র‌্যাবের উপর হামলার ঘটনায় মতবিনিময় সভা
রবিবার ● ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বারইয়ারহাটে র‌্যাবের উপর হামলার ঘটনায় মতবিনিময় সভা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের বারইয়ারহাটে র‌্যাবের ওপর হামলা ও অস্ত্র হারানোর ঘটনায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) বেলা এগারোটা দিকে বারইয়ারহাট পৌরসভাধীন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোটরবাইক পার্কিং এলাকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় এবং বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে মতবিনিময় ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন। এছাড়াও বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু বিঞ্চু প্রসাদ দত্ত রতন, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো সাইদুল হক শিপন, রেস্টুরেন্ট সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন পেয়ার, হার্ডওয়ার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিএনজি অটোরিকশা সমিতির সভাপতি মিয়াধন, দলিল লেখক সমিতির নির্বাহী সদস্য নাজিম উদ্দীন খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আজম মিলন, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি অস্ত্র সরকারি সম্পদ। তাই অতি দ্রুত র‌্যাবের লুট হওয়া অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দেন। যদি ভয়ে জমা দিতে না পারেন তাহলে অজ্ঞাত স্থানে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। ১০০ফুট নিচে পুতে রাখলেও হারানো অস্ত্র উদ্ধার করবে র‌্যাব ও পুলিশ। অপরদিকে হারানো অস্ত্র ফিরে পেতে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও পৌরসভা কর্তৃপক্ষকে সার্বিক সহযোগীতা করার আহবান জানান পৌর মেয়র খোকন।

জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুকসহ বারইয়ারহাট বাজারের সকল ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারের মসজিদ গলির সামনে ফুট ওভার ব্রীজের নিচে শান্তির হাট রোডের মাথায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যগন অভিযান চালালে র‌্যাবের দুই সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনা ঘটে। ঐসময় র‌্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে যায়। ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার হলেও আরো একটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে ৩ টি এজাহার দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ