শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাংলাদেশ বিমানের চেয়ারম্যানের মৈত্রী সেতু পরিদর্শন
বাংলাদেশ বিমানের চেয়ারম্যানের মৈত্রী সেতু পরিদর্শন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়-সাবরুম সীমান্তে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
বুধবার (০১ জুন) বিকেলে ত্রিপুরা সফরে এসে সাবরুম থেকে এ মৈত্রী সেতু পরিদর্শনে আসেন তিনি।
এসময় তার সহধর্মিণী ছাড়াও সাবরুমের এসডিপিও এস কে জমাতিয়া, এসটিও অমিতাভ চাকমাসহ বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৈত্রী সেতু পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরার মানুষের অসামান্য অবদান রয়েছে। লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দিয়ে খাদ্য দিয়ে বাঁচিয়েছিলো তারা। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে সহায়তা দিয়েছিল।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার স্মৃতিবিজড়িত স্থানগুলো সচক্ষে দেখাই ত্রিপুরা সফরের উদ্দেশ্য। বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর মাধ্যমে দুদেশের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হলো।
সীমান্তের ওপারের সূত্রে জানা যায়, মৈত্রী সেতু পরিদর্শনের আগে তিনি বিলোনিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভারত বাংলাদেশ মৈত্রী পার্ক ও সাবরুমের বরিফায় মুক্তিযুদ্ধের ১নম্বর বেইস ক্যাম্পের স্থান পরিদর্শন করেন।





নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল