শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা
শনিবার ● ৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ভুমিদস্যুদের বিরুদ্ধে। সেই সাথে ওই ভূমিদস্যুরা জমিতে থেকে ২০ টি গাছ কেটে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। জানা যায়, ধানহাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম ২০২১ সালে একই গ্রামের মতলেব খাঁর ছেলে দুলু খাঁ’র কাছ থেকে আর এস ৭৬ নম্বর খতিয়ানের ৩২৬ সাবেক ও ২৮৪ হাল দাগের ৯৮ শতক জমির মধ্যে থেকে ১৭ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর দেশে ফিরে ওই জমিতে বাড়ি করতে যান তিনি। গত শুক্রবার জমিতে সীমানা প্রাচীর দেওয়ার সময় ওই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মহিউদ্দিন, রোকন, খায়ের জমিতে তাদের ভাগ আছে দাবী করে নির্মাণে বাঁধা দেয়। এ ঘটনার পর তার নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। জমির মালিক কুয়েত প্রবাসী আনোয়ারুল ইসলাম তাদের বাঁধা দিলে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। আনোয়ারুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি দুলু খাঁ’র কাছ থেকে জমি কিনেছি। কিন্তু ওই সন্ত্রাসীরা জমিতে কোন কিছু করতে দিচ্ছে না। তাদের কোন কাগজপত্র নেই। তবুও তারা জোরপুর্বক এ কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেচারা আনোয়ারুল কুয়েত থেকে এসে জমি কিনে বাড়ি করছে কিন্তু ওই সন্ত্রাসীরা জমিতে আসতে দিচ্ছে। এর আগে পাশের একজনের জমিতেও তারা একই ধরনের কাজ করেছে। তারা থানা পুলিশ মানছে না। এ ব্যাপারে অভিযুক্ত খায়ের খাঁ বলেন, জমি নিয়ে মামলা আছে। প্রাচীর ভাঙ্গার সাথে আমরা জড়িত না। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে পৌরসভা নির্বাচনী সহিংসতায় পাল্টাপাল্টি মামলা
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। নৌকা প্রতিকের প্রার্থীতা বাতিল ও দুই প্রার্থীর পক্ষে পাল্টাপাল্টি মামলায় সরগরম ভোটের মাঠ অনেকটাই ফাঁকা। ছন্দপতন ঘটেছে প্রচার প্রচারনায়। পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কঠোর অবস্থানে শহর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়কসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ভাই এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। অন্যদিকে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ছোটকামারকুন্ডু গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে মোফাশ্বের হোসেন পল্টু পাল্টা মামলা করেছেন। এই মামলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো প্রথম সারির ব্যক্তিদের আসামী করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গত বুধবার ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় আসামীরা এই হামলা করেন বলে বাদী তার এজাহারে উল্লেখ করেছেন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দায়েরকৃত মামলায় আসামীরা হলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, কালিকাপুরের বক্কারের ছেলে তুষার, ভুটিয়ারগাতি গ্রামের কিতাব জোয়ারদারের ছেলে আলম জোয়ারদার, দরিগোবিন্দপুর গ্রামের মোবাশ্বেরের ছেলে রাশিদুল ইসলাম, কালিকাপুরের কিতাবদি মন্ডলের ছেলে আবু বক্কার, দরিগোবিন্দপুর গ্রামের আব্দুল হাই, ভুটিয়ারগাতি গ্রামের তাছের, একই গ্রামের আনু মন্ডলের ছেলে এরশাদ, মফিজ উদ্দীনের ছেলে আশিক, সালাহউদ্দীনের ছেলে আশিক (২). নওশের আলীর ছেলে সুমন, আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর, ছোটকামারকুন্ডু গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে মোশাররফ হোসেন বল্টু, মোফাশ্বের হোসেন পল্টু, মিন্টুর ছেলে মিশন, পবহাটী গ্রামের কাজী ইসাহাকের ছেলে যুবলীগ নেতা দিপুল কাজী, কাটা রফিক, খাজুরা গ্রামের রাশেদ, রাজু, জাহিদ, শিকারপুর গ্রামের লতিফ মালিতার ছেলে ফয়জুল্লাহ, করাতিপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা আল ইমরান ও ব্যাপারীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল। বাদী তার এজাহার উল্লেখ করেন, আমার ভাই কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল আসন্ন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ‘নারিকেল গাছ’ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনে দাড়ানোর পর থেকেই প্রতিপক্ষ আব্দুল খালেকের লোকজন নির্বাচন থেকে বিরত হতে হুমকী, প্রচারণায় বাধা ও স্বতন্ত্র প্রার্থীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করছে। ১৫ মে আব্দুল খালেকের সমর্থক তুষারের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবপক ভাংচুর করে। এ ঘটনায় মামলা করার পরও আব্দুল খালেকের সমর্থকরা থেমে থাকেনি। বরং তারা প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি সর্বপরি গত বুধবার ধোপাঘাটা ব্রীজ এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে প্রার্থীসহ ৮/১০ জনকে চরমভাবে আহত করে। এদিকে নৌকা প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলা চালানোর অভিযোগ পাল্টা মামলা করা হয়েছে। নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে মোফাশ্বের হোসেন পল্টু বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামীরা হলেন, শান্তি জোয়ারদার, স্বতন্ত্র প্রার্থীর ভাই প্রজ্জল, ঝিনুক টাওয়ার এলাকার রুহুল মিয়ার ছেলে লাবু মিয়া, পবহাটী গ্রামের মইনুদ্দীন শাহের ছেলে আসাদ, ওমর আলীর ছেলে ইউনুস আলী, পার্কপাড়ার ফারুক হোসেনের ছেলে রুবেল, আরাপপুরের নায়েব আলী মাস্টারের ছেলে জামাল, হামদহ মোল্লা পাড়ার আবু বকরের ছেলে মারুফ, পবহাটী গ্রামের শরিফুল ইসলাম, বেড়গ্রামের বাচ্চু, মতলেব শাহের ছেলে মনিরুল, কালিকাপুরের রিপন, মথুরাপুরের আনিচ, কাশেম, মহিদুল, আক্তার, আরাপপুরের কানু, সাবুদ, মোমিন ও হাসানসহ ৫০/৬০ জন অজ্ঞাত। বাদী তার এজাহারে উল্লেখ করেছেন আসামীরা নৌকার নির্বাচনী প্রচারণা চালানোর সময় ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)