রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে একের পর এক মরছে ডলফিন
হালদা নদীতে একের পর এক মরছে ডলফিন
স্টাফ রিপোর্টার :: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও একটি ডলফিন মরে ভেসে উঠেছে। এই নিয়ে হালদায় এই পর্যন্ত ডলফিন মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬টি। গত ১১ জুন শনিবার রাউজান অংশের আজিমের ঘাট এলাকায় মরা ডলফিনটি ভাসতে দেখে পশ্চিম গুজরা ইউনিয়নের মেম্বার আবদুল্লাহ আল মাসুদ। তিনি তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফকে জানায়। সংবাদ পেয়ে চেয়ারম্যান সেখানে ছুটে গিয়ে মরা ডলফিনটি নদী থেকে উঠিয়ে নদীর পাড়ে রাখেন। ফোনে বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারকে।
প্রত্যক্ষদর্শীদের মতে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
বিষয়টি নিয়ে কথা বললে নির্বাহী কর্মকর্তা সামাদ সিকদার বলেন চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পেয়ে এটি বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে পাঠানোর ব্যবস্থা করছি। সেখান থেকে লোক এসে এটি নিয়ে যাবেন।
ডলফিন মৃত্যু আঘাত জনিত কারণে কিনা জানতে চাইলে হালদা গবেষক চবি প্রাণি বিদ্যা বিভাগের প্রধান ড.মঞ্জুরুল কিবরিয়া বলেন ডলফিনটি রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরিতে আনা হলে মৃত্যুর কারণ জানা যাবে।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত