রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ইয়াবাসহ কিশোর গ্রেফতার
পানছড়িতে ইয়াবাসহ কিশোর গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে ১৯৭পিচ ইয়াবাসহ আল আমিন (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুন ) সন্ধ্যা ৬টার দিকে পানছড়ির পোড়াবাড়ি ব্রিকফিল্ডের পাশ থেকে ওমরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আল আমিনকে গ্রেফতার করা হয়।
জড়িত আরেক আসামি উল্টাছড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩৪) পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর নেতৃত্বে অভিযানে সাথে ছিলেন এস আই অনিক, এ এস আই তানবির, এ এস আই মঞ্জুরসহ সঙ্গীয় ফোর্স।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে ১৯৭টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার রজু হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। জড়িত আরেক পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের