শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বানভাসি মানুষের পাশে মেয়র পারভেজ
প্রথম পাতা » চট্টগ্রাম » বানভাসি মানুষের পাশে মেয়র পারভেজ
বুধবার ● ২২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানভাসি মানুষের পাশে মেয়র পারভেজ

--- রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়া এলাকা পরিদর্শন করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ২১জুন মঙ্গলবার সকালে একটি নৌকা নিয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়া, ৫নং ওয়ার্ডের দায়েরঘাট ও ৪নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকা পরিদর্শন করেন।
এসময় মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়া তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরিদর্শন কালে মেয়রের সাথে ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, নাছির উদ্দিন প্রমূখ। পরে মেয়র জমির উদ্দিন পারভেজ সাংবাদিকদের বলেন, বানভাসি মানুষের পাশে থেকে সব ধরণে সহযোগিতা করা হচ্ছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাউজানের নিন্মাঞ্চলে এখনো পানি কমছেনা। তাই পৌর এলাকার কিছু কিছু জায়গায় এখনো পানি নামেনি। তিনি বলেন, পৌর এলাকার বেশ কয়েকটি সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে সড়ক গুলো দ্রুত মেরামত করা হবে। প্রকৃতিক দূর্যোগে যারা ক্ষতি সম্মূখিন হয়েছে তাদের পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

রাউজান পানিতে ডুবে শিশু মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌর সদরে পানিতে ডুবে আরশ বিন ওসমান(৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২১ জুন মঙ্গলবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে। শিশুটি মা সাথে নানার বাড়ি পৌর ৫ নং ওয়ার্ডের সৈয়দ বাড়িতে বেড়াতে এসেছিল। শিশু ওসমান উপজেলা নোয়াজিশপুর ইউনিয়নের ওসমান গণি সুজন এর প্রথম পুত্র। স্থানীয়রা জানিয়েছে নানার ঘরে সামনের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। এর আগে গত রবিবার রাউজানে পা পিছলে পড়ে মেহেরুন্নেসা (১৪) নামে এক ৮ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। চিকদাইর ইউনিয়নের মেম্বার মো. হানিফ জানান বাড়িতে ওই ছাত্রীর বসতঘর সংলগ্ন পাইপের গোড়ায় পা পিছলে আঁচড়ে পড়েন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মেহেরুন্নেসা ওই এলাকার মো. আলমগীরের মেয়ে এবং চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)