শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া পাসপোর্ট অফিসের এডি জাহিদুর হকের খুটির জোর কোথায়
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া পাসপোর্ট অফিসের এডি জাহিদুর হকের খুটির জোর কোথায়
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া পাসপোর্ট অফিসের এডি জাহিদুর হকের খুটির জোর কোথায়

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল হক এর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ এনে কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং পৌর মেয়র স্বাক্ষরিত অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ শে জুন বিকেল ৩ ঘটিকায় কুষ্টিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা ইসলাম পাসপোর্ট আবেদন জমা দেয়ার জন্য কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল হক এর চেম্বার এ যান।

তিনি সুকৌশলে তার চেম্বারে কাউন্সিলরকে বসিয়ে রেখে ৩য় তলায় চলে যান। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর মহিলা কাউন্সিলর পৌর-ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক আরিফ নাজমুল হককে সাথে নিয়ে ৩য় তলায় গিয়ে সহকারী পরিচালকের রুমের দরজায় নক করে। এসময় তিনি দরজা খুলে বেরিয়ে এসে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মহিলা কাউন্সিলর ও উদ্যোক্তা পরিচালককে। এর এক পর্যায়ে অফিসের অন্যান্য স্টাফদের দ্বারা লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেন।

পরবর্তীতে বিষয়টি নিয়ে পৌর-ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পরিচালক মো. আরিফ নাজমুল হক মেয়র এর কাছে লিখিতভাবে বিষয়টি অবগত করেন। সেখানে কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ কাউন্সিলরদের স্বাক্ষর ছিল।

কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী বিষয়টি অবগত হওয়ার পর ২৩ জুন স্মারক সংখ্যা-কুপৌ ২০২২/৩০২৯ অনুযায়ী কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের, সহকারী পরিচালক মো. জাহিদুল হক কর্তৃক কুষ্টিয়া পৌরসভার ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আনোয়ারা ইসলাম এর সাথে অসদাচরনের বিষয়টি সুষ্ঠুতদন্ত স্বাপেক্ষে মো. জাহিদুল হক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

অভিযোগ পত্রটি পৌর মেয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা। অতিরিক্ত সচিব, সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা। মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ই/৭ আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। পুলিশ সুপার, কুষ্টিয়া। নির্বাহী প্রকৌশলী, কুষ্টিয়া পৌরসভা। পৌর নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া পৌরসভা। উদ্যোক্তা পরিচালক, পৌর ডিজিটাল সেন্টার, কুষ্টিয়া পৌরসভা ও অফিস নথি, কুষ্টিয়া পৌরসভাকে প্রেরণ করেন।

এদিকে কুষ্টিয়া পৌরসভার নারী কাউন্সিলর আনোয়ারা ইসলামের সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার একাধিক কাউন্সিলর। এ বিষয়ে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেদিন কি ঘটেছিল আপনারা অফিসে এসে সিসি ক্যামেরা ফুটেজ দেখে যেয়েন। মূলত তৃতীয় তলায় কোন সিসিটিভি ফুটেজ নেই যে কারণে তিনি এ কথাগুলো বলেছেন।

উল্লেখ্য, ইতিপূর্বে কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুর হকের বিরুদ্ধে তার পূর্বে কর্মস্থল রাঙামাটিতে ও কুষ্টিয়াতে একাধিক দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশ হলেও তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। জনমনে একটাই প্রশ্ন জেগেছে তাঁর খুটির জোর কোথায় ? একাধিক সেবা প্রত্যাশী ভুক্তভোগীরা বলেন, তিনি শুধু কাউন্সিলরকেই লাঞ্ছিত করেন নাই । আমরা তার কাছ থেকে বারংবার লাঞ্চিত হয়েছি। এই সহকারী পরিচালক বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে অর্থ-বাণিজ্য করে যাচ্ছেন। তাকে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।





কুষ্টিয়া এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ