শুক্রবার ● ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল যুবকের
মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল যুবকের
মিরসরাই প্রতিনিধি ;: মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল মোহাম্মদ রাসেল (২০) নামে এক যুবকের। গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বলাকাপুকুর এলাকার জিনত আলী কামলা বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাসেল ওই বাড়ির রসুল আহম্মদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সন্ধ্যায় ঘরে বিদ্যুতের কাজ করার সময় হটাৎ বিদ্যুতের স্পর্শ হলে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আলী জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রসুল আহম্মদ গরিব মানুষ। তার ছেলে জোরারগঞ্জে ওয়ার্কসপে কাজ করে সংসার চালায়। আজ সন্ধ্যায় বিদ্যুতের কাজ করার সময় সে বিদ্যুৎপৃষ্টে সে মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে।





করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩