শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র ঈদ পুণর্মিলনী
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র ঈদ পুণর্মিলনী
রবিবার ● ১৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র ঈদ পুণর্মিলনী

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাঠক ফোরাম কুয়েতের সদস্যদের সম্মানার্থে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি’র আয়োজনে ঈদ পুণর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত বুধবার (১৩ জুলাই) দিনব্যাপী ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ঝুলন্ত ব্রীজ চাবাগান, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোডের বিভিন্ন পয়েন্টে ঈদ আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে।
মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিমের সভাপতিত্বে এবং মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক এম. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিম, সভাপতি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক দানিউল ইসলাম জুয়েল কে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের
উপদেষ্টা মোহাম্মদ নুরুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাদাত হোসেন সদস্য মোহাম্মদ ফজুলল হক, মোহাম্মদ শামসুদ্দিন।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদেরকে প্রেস আইডি কার্ড প্রদান করা হয়। মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের মধ্যে নির্বাহী সম্পাদক আকতার হোসেন, চীপ রিপোর্টার রেদোয়ান জনি, স্টাফ রিপোর্টার আসিফুল ইসলাম, নাজমুল ইসলাম শামীম, বারইয়ারহাট কলেজ প্রতিনিধি আলীম উল্যাহ রিপন, ফটো সাংবাদিক সরোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।

মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি’র সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেন বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম মিরসরাইয়ের গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিলো। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান ও চলতি বছরের রমজান মাসে ঈদ উপহার বিতরণ সম্পন্ন করে। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ অসহায় মানুষের পাশে থেকে প্রতিবেদন তুলে ধরে আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা করে।

মিরসরাইয়ে উদ্দীপন-১১’র ঈদ পুণর্মিলনী

মিরসরাই :: এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে এই শ্লোগানে মিরসরাইয়ের করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসার ২০১১ সালের দাখিল পরীক্ষার্থীদের ব্যাচভিত্তিক সংগঠন উদ্দীপন’১১’র ঈদ পুণর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (১৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ আরশি নগর ফিউচার পার্কে দিনব্যাপী অনুষ্ঠান উদ্দীপন-১১ ব্যাচের সদস্য ইকবাল হোসেন ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

উদ্দীপন-১১ ব্যাচের আয়োজনে এবং ফিউচার টেইলার্স এন্ড ফেবিক্স লেডিস এন্ড জেন্টস, ব্যাচের সদস্য মঈনুল হাসান ও সাদেক হোসেন ভূঞার সৌজন্যে সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উদ্দীপন-১১ ব্যাচের সদস্য কামরুল হাসান এবং স্মৃতিচারণ করেন ইকবাল হোসেন, মামুন, নিজাম, শারমিন এবং মিজান ফারাবী। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন মাইনুল করিম মামুন, এমদাদ হোসেন বাপ্পি, মিজান ফারাবী ও নিজাম উদ্দিন।
অনুষ্ঠানের শেষে কেক কেটে ১১ বছর পূর্তি উদযাপন ও র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে উদ্দীপন-১১ ব্যাচের (মহিলা ও পুরুষ মিলে) প্রায় ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

উদ্দীপন-১১ ব্যাচের সদস্য ইকবাল হোসেন বলেন, সীমিত পরিসরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনীয়া মাদ্রাসার ২০১১ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো মিলনমেলা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীতে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আরও বড় পরিসরে আয়োজন করার আগ্রহ রয়েছে।

বিজিবির অভিযানে ৮ হাজার ৬শত পিস ইয়াবা সহ আটক-১, মোটরসাইকেল জব্দ

মিরসরাই :: মিরসরাইয়ে ৮ হাজার ৬শত পিস ইয়াবা সহ সুব্রত কুমার নাথ (৫২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জোরারগঞ্জ থানাধীন নয়টিলা মাজার এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৮ হাজার ৬ শত পিস ভারতীয় ইয়াবা সহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ২৭ লক্ষ ৮০ হাজার টাকা।
আটককৃত আসামি সুব্রত কুমার নাথ চট্টগ্রাম নগরীর ষোলশহর ষ্টেশন, চকবাজার এলাকার
নারায়ণ চন্দ্র নাথ এর পুত্র।

বিজিবি ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন হয়ে খাগড়াছড়ির রামগড় থেকে একটা ইয়াবা চালান ফেনীর দিকে যাচ্ছে সেই প্রেক্ষিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০৩/২-আরবি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার নামক স্থানে বিশেষ টহল দল ঐ স্থানে গমন করে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় ০১ জন ব্যক্তিকে মোটর সাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে তাৎক্ষণিকভাবে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত মোটরসাইকেল দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তার দিকে অগ্রসর হয় এবং মোটরসাইকেলসহ আরোহীকে আটক করে। পরবর্তীতে মোটর সাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় মোটর সাইকেলের সীটের নীচ হতে ৮,৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)