শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » এতিম মেয়ের বিয়ে দিলো মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকরা
প্রথম পাতা » চট্টগ্রাম » এতিম মেয়ের বিয়ে দিলো মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকরা
রবিবার ● ২৪ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এতিম মেয়ের বিয়ে দিলো মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকরা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ১০ বছর বয়সে মা ও বাবাকে হারান রিজপী আক্তার তিশা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। এতিম হওয়ার পর থেকে নানী নুর বানুর কাছে বড় হয়েছে তারা। নানাও মারা গেছেন। মামা নেই, আছে চার জন খালা; নানী অন্যের বাড়িতে কাজ করে তাদের পড়াশোনা ও যাবতীয় খরচ চালাতো। যখন তিশার বিয়ের বয়স হলো তখন তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই নানীর। অবশেষে খবর পেয়ে ওই এলাকার স্বেচ্ছাসেবকরা দায়িত্ব নিয়ে বিয়ে দিল তিশার। স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসায় নানী ও স্বজনদের চোখে-মুখে হতাশা কাটিয়ে আনন্দাশ্রুর দেখা মিলে। শুক্রবার (২২ জুলাই) উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের আসকর আলী মাঝি বাড়ীর আব্দুর রহমানের মা-বাবা হারা এতিম মেয়ে রিজপী আক্তার তিশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামের রেজাউল করিমের পুত্র ওমর ফারুক অন্তর। তিশার বিয়ের জন্য আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সাহায্যের আবেদন করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা হয়। এসময় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাতে সাড়া দেন মানবিক পুলিশ মুক্তা চৌধুরীও। পরে তার সহযোদ্ধা স্বেচ্ছাসেবদের সহযোগিতায় ওই মেয়ের সম্পূর্ণ বিয়ের খরচ বহন করা হয়। এতে সহযোগিতা করেন আলোর সন্ধানে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা জনি খান, জারা’স টিম লিডার আনজুমান জারা, নাইমুল সিফাত, আব্দুল হালিম, আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমএ হাসনাত, আইন বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, সীতাকুন্ড যুব ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নুর উদ্দিনসহ আরো অনেকেই।
রিজপী আক্তার তিশার নানী নুর বানু জানান, আমার স্বামী মারা গেছে বেশ কয়েকবছর পূর্বে। আমার কোন ছেলে নেই, চারটি মেয়ে; ইতিমধ্যে ৩ টির বিয়ে দিয়েছি। আমার অনেক দুঃখে কষ্টে জীবন চলে। তারমধ্যে আমার নাতনী রিজপী আক্তার তিশা যখন থেকে বিবাহ উপযুক্ত হয় তখন থেকে আমার দুশ্চিন্তার শেষ নাই। স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসায় আমার দুশ্চিন্তা দূর হলো। আমি তাদের জন্য দোয়া করি তারা যেন ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যেতে পারে।
মানবিক পুলিশ মুক্তা চৌধুরী ও সরোয়ার উদ্দিন জানান, নিজেদের অর্থে বিভিন্ন সামাজিক কার্য্যক্রম পরিচালনা করে আসছি আমরা। কিন্তু বড় অনুষ্ঠানগুলো আমরা যৌথভাবে পরিচালনা করি। তাই সামাজিক কর্মকান্ডে সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। যারা এতিম মেয়েটির বিয়ের জন্য সাহায্য করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি রিফাতুল ইসলাম জানান, এতিম মেয়েটির বিয়ের কোন আয়োজন অপূর্ণ রাখিনি আমরা। সে যেন বুঝতে না পারে সে এতিম, সেজন্য গায়ে হলুদ থেকে শুরু করে সকল আয়োজন আমরা স্বেচ্ছাসেবীরা করেছি। বরযাত্রী আপ্যায়নের মধ্যদিয়ে বিয়েটা সুন্দরভাবে শেষ করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের এই আয়োজনে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)