শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিতে অ-ছাত্র’রা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিতে অ-ছাত্র’রা
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিতে অ-ছাত্র’রা

ছবি : সংবাদ সংক্রান্ত সোাহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: অছাত্র,উচ্ছৃঙ্খল ও বিবাহিতদের দিয়ে হয়েছে ছাত্রলীগের থানা কমিটি। আর এই কমিটি পেয়েই ঢাক ঢোল পিটিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে, অছাত্র,বিবাহিত একাধিক নতুন পদধারী ছাত্রলীগ নেতাদের। সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটি বিশ্লেষণ করেই উঠে এসেছে এসব তথ্য।

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের সম্মেলন ছাড়াই প্রেসরিলিসের মাধ্যমে গত ৩০ সেপ্টেম্ভর ২০২০ সালে ১ বছরের জন্য সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন সরকারকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। প্রায় ২ বছর পর গত ৩১ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত সলঙ্গা থানা ছাত্রলীগের ১২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু তা নিয়েও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা, চাপাক্ষোভ বিরাজ করছে পদবঞ্চিত ও সচেতন মহলের মধ্যে।

পদবঞ্চিতদের দাবি, বিবাহিত, অছাত্র, ছাত্রদল-ছাত্র শিবির, নৌকা প্রতিকের বিরুদ্ধে কাজ করা ব্যক্তি ও মামলার আসামিদের জায়গা দেয়া হয়েছে নতুন এ কমিটিতে এবং অনেক ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী অবস্থান ছিল এমন অনেকে পদ পেয়েছেন। ১২৩ সদস্যের এই কমিটিতে স্থান হয়নি বিগত কমিটির প্রথম সারির অন্তত প্রায় ২০ জন নেতার। এমনকি ছাত্রলীগের সভাপতি- সম্পাদক প্রার্থী ছিল। এমন বেশ কয়েকজন রয়েছেন যারা সরাসরি ছাত্রলীগের জেলা কমিটিতে পদ পেয়েছেন। আবার থানা কমিটিতেও রয়েছে অনেকেই। এর মধ্যে তিন জন ছাত্রলীগ নেতা কাঙ্খিত পদ ও সিনিয়র জুনিয়র না মানায় পদ ত্যাগ করেছেন সিমান্ত সরকার অর্থ বিষয়ক সম্পাদক,তারিকুল ইসলাম তামিম উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক,নাজমুল হাসান নয়ন সদস্য পদ থেকে পদ ত্যাগ করেছেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের ১২৩ সদস্যের কমিটির অন্তত প্রায় ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ,সহ-সম্পাদক এক সময়ে ছাত্রদল নেতা ছিল। ছাত্রলীগ করার নির্ধারিত বয়স ২৯ পার হওয়ার পরও পদ পেয়েছেন এমন অন্তত পাঁচজন রয়েছেন। অন্তত ৬ জন বিবাহিত রয়েছেন কমিটিতে। চাকুরিজীবি ও ব্যবসায়ী আছেন ৭ জন এছাড়াও অছাত্র রয়েছে অন্তত ১০ জন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, পরিবার বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ছিল এমন অন্তত ৫ জন রয়েছেন কমিটিতে। এদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,সহ-সম্পাদক পদ পেয়েছেন অন্তত ৫ জন।

সলঙ্গা থানা ছাত্রলীগে পদ পাওয়া একসময়ে ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বিবাহিত হয়েও ছাত্রলীগে নতুন কমিাটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ হাতিয়ে নিয়েছে। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচন করে ও নৌকা প্রার্থীর নির্বাচনি অফিসে ককটেল হামলা করে তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সাবেক ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, জহুরুল ইসলাম ও আশিকুজ্জামান আশিক ছাত্রলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন তাদের পরিবার বিএনপি রাজনীতির সাথে জরিত।

সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিতে ছাত্রত্ব না থাকলেও পদ পেয়েছেন যারা, হিমেল পোদ্দার সহ-সভাপতি , মোফাজ্জল হোসেন সুমন সহ- সভাপতি, রাশিদুল ইসলাম সহ-সভাপতি, আল আমিন সহ-সভাপতি হোটেল ব্যবসায়ী, সুজন আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক, মাদক ও ছিনতাই মামলার আসামি আল মামুন সমাজ পদ পেয়েছেন সেবাবিষয়ক সম্পাদক, আমিরুল ইসলাম উপ-পাঠাগার সম্পাদক,ইউনুস আলী নিরব ছাত্রত্ব না থাকলেও পেয়েছেন থানা ছাত্রলীগের উপ-সাংস্তৃতিক বিষয়ক সম্পাদক পদ।

সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া বিবাহিত ও চাকুরীজিবী ব্যবসায়ী নেতারা হলো, রাসেল হাসান রাসু সদস্য, আলমগীর হোসেন সদস্য, সাব্বির তালুকদার সহ-সম্পাদক, আবু সুফিয়ান আকাশ উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক, আবু সায়েম সদস্য সে একটি মাদ্রাসার অফিস সহায়ক ও বিবাহিত, নাজমুল হুদা সহ-সভাপতি চাকুরীজিবী, আজগর আলী পলাশ বিবাহিত ও চাকুরীজিবী।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পদ পাওয়া এমন প্রায় ১০-১২ জন থানা ছাত্রলীগে একাধিক পদ-পদবি নিয়ে পদ দখল করে রয়েছে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। গঠনতন্ত্রের ৫-এর গ ধারাকে লঙ্ঘন করে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন সরকার বিতর্কিতদের থানা কমিটিতে স্থান দেয়ায় অনেক ছাত্রলীগ নেতা কর্মীরাই এটার নিন্দা জানাচ্ছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতারাও বিষয়টিকে নিয়ে হতাশা প্রকাশ করছেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিজীবীদের কমিটিতে আসার কোনো সুযোগ নেই। এদিকে গঠনতন্ত্র বিরোধী এসকল কাজেই লিপ্ত থাকতে দেখা যাচ্ছে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন সরকার । অনেকেই বলছে গোপন লেনদেনের মাধ্যমেই এমন সাংগঠনিক বিরোধী কাজ করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাবেক ছাত্রলীগ নেতা জানান, এই কমিটিতে অনেকেই সরকার বিরোধি রয়েছে যারা এক সময় ছাত্রদল করতো, আবার অনেকেই বিবাহিত রয়েছে যা সংগঠন পরিপন্থী। এই কমিটিতে যারা প্রার্থী ছিল সভাপতি -সম্পাদক তাদেরও কমিটিতে রাখা হয়নি। এনিয়ে ছাত্রলীগ নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভাড়াটিয়ে দের দিয়ে এভাবে সংগঠন চলতে পারে না।

সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন সরকার সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র মুঠোফোনের সংযোগ কেটে দেন। পরে একাধিক বার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেন নি।

সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ্ বিন আহম্মেদ জানান, কমিটিতে থাকা কারোর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা প্রামনিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, আমরা সবাইকে চিনি না। গঠনন্ত্র বিরোধি কেউ থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)