শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বঙ্গবন্ধুর মূর‌্যাল উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বঙ্গবন্ধুর মূর‌্যাল উদ্বোধন
রবিবার ● ১৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর মূর‌্যাল উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে বারইয়ারহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) মূর্যাল উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। বারইয়ারহাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বারইয়ারহাট কলেজকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তা ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছি। বিগত ১২ বছর ধরে কলেজে একটি বঙ্গবন্ধুর মূর্যাল স্থাপন করার স্বপ্ন দেখছিল কলেজ কর্তৃপক্ষ, অবশেষে সেটি পৌরসভার উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া স্টেইজ নির্মাণ, মাঠ ভরাট করা হয়েছে পৌরসভার উদ্যোগে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। বারইয়ারহাট ডিগ্রি কলেজকে পড়াশোনার দিক দিয়ে একটি আদর্শ কলেজ হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’
এসময় বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, বারইয়ারহাট কলেজের ভাইস প্রিন্সিপাল প্রদীপ কুমার, বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু প্রসাদ দত্ত রতন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন, কাউন্সিলর আজিজুল হক মান্না, সেলিনা আক্তার, শাহানাজ বেগম, শিল্পী ভৌমিক, রফিকুজ্জামান বাবুল, আরিফ উদ্দিন মাসুদ, মোহাম্মদ আলমগীর, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রুবেল, বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন সাঈদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শের শাহ, সাফায়েত হোসেন রিমনসহ পৌরসভার কর্মকর্তা, কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর বলেন, ‘বারইয়ারহাট ডিগ্রি কলেজের শহীদ মিনারের পাশে স্থাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যাল। এতে করে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাবোধও জানার আগ্রহ আরো বাড়বে। এটি স্থাপনের জন্য আমি দীর্ঘ প্রায় এক যুগ নানাভাবে প্রচেষ্টা চালিয়েছি, অবশেষে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের স্বদিচ্ছায় মূর্যাল স্থাপন করা হলো। এছাড়া তিনি কলেজ মাঠ ভরাট ও স্টেইজ নির্মাণ করে দেওয়ায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)