শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করা হয়। সকাল ৮টা ৪৫মি. জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে রাঙামাটি সদর উপজেলায় ও বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনসহ ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), বোর্ডের সার্বক্ষনিক সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টা ৪৫মি. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল’ এর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমা। আলোচনা’র শুরুতে প্রথমে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মবিষয়ক স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াতসহ পবিত্র ত্রিপিটক ও পবিত্র গীতা ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। বোর্ডের তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা অনুষ্ঠানের পর্ব উপস্থাপনা করেন।
চেয়ারম্যান বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ যারা নিহত হয়েছেন সকল শাহাদত বরণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র নায়কের হত্যাকন্ড দেখেছি। কিন্তু নিষ্পাপ শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ সপরিবারে হত্যা করা হয়েছে, এমন নজির নেই। নিকৃষ্টতম এ হত্যাকন্ড জাতির জন্য একটি কলঙ্ক অধ্যায়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার না করার জন্য “ইনডেমনিটি অধ্যাদেশ” আইন প্রণয়ন করা হয়েছিলো। এতে প্রমাণিত হয় যে, আগামী দিনের অগ্রযাত্রাকে রোধ করার জন্য এবং মুক্তিযুদ্ধ চেতনাকে ধবংশ করার জন্য পরিকল্পিতভাবে নেক্কারজনক হত্যাকান্ড ঘটিয়েছিলো। আত্ম স্বীকৃতি খুনি ১২জনের মধ্যে ৬জনের ফাঁসি হয়েছে, ১জন বিদেশে মারা গেছে আর বাকি ৫জন এখনো পলাতক রয়েছে। বাকি খুঁনিদের দেশে ফিরে এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
বোর্ডের ভাইস চেয়ারম্যান বলেন যে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা মেনে নেয়নি, তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করেছিলো। এ হত্যাকান্ড একদিনের হয়নি, দীর্ঘদিনের সুপরিকল্পিত ঘটনা। কিন্তু এ হত্যাকান্ডের নৈপথ্যে নায়ক কে তা এখনো উদঘাটন করা হয়নি। তিনি এ হত্যাকান্ডের মূল হুতাকে খোঁজে বের করে জনসম্মুখে প্রকাশে বিচার করার দাবি জানান।
সদস্য বাস্তবায়ন বলেন যে, বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন পূরণ করেছেন অনেকাংশে, তা না হলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। বিশে^র মানচিত্রে বাংলাদেশের স্বাধীন পতাকা স্থান পেতো না, বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু দাঁড়াতে পারতাম না। সদস্য পরিকল্পনা বলেন যে, ঘাতকরা বঙ্গবন্ধুকে দুনিয়া থেকে সরালেও তাঁর আদর্শকে সরাতে পারেনি, পারবেনা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সকলকে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এসময় আরও বোর্ডের উপপরিচালক জনাব মংছেনলাইন রাখাইন, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এয়াছিনুল হক, নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুুখ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ হত্যাকান্ডের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য-প্রশাসন ইতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন, মো. এয়াছিনুল হক, প্রকল্প ব্যবস্থাপক, এসএসএস-সিএইচটি প্রকল্প; বেগম নিলুফার নাজনীন প্রকল্প ব্যবস্থাপক, এসএসএস-সিএইচটি প্রকল্প; নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (চ.দা.), উপপরিচালক মংছেনলাই রাখাইন, কল্যানময় চাকমা, হিসার রক্ষণ কর্মকর্তা; মনজু মানষ ত্রিপুরা, জেলা প্রকল্প ব্যবস্থাপক এসএসএস-সিএইচটি প্রকল্প; কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা; সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, ডজী ত্রিপুরা, তথ্য অফিসার; সাগর পাল, সহকারী পরিচালক (চ.দা.); বোর্ডের প্রকল্পসমূহের উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা

আর্কাইভ