শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী সরকারী ডিগ্রী কলেজের একই ব্যাক্তি চাকুরী করেন দুই প্রতিষ্টানে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী সরকারী ডিগ্রী কলেজের একই ব্যাক্তি চাকুরী করেন দুই প্রতিষ্টানে
মঙ্গলবার ● ৩০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালী সরকারী ডিগ্রী কলেজের একই ব্যাক্তি চাকুরী করেন দুই প্রতিষ্টানে

ছবি : সংবাদ সংক্রান্তকাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী সরকারী ডিগ্রী কলেজের এক শিক্ষক দুই প্রতিষ্টানে দীর্ঘদিন যাবত চাকুরী করার গোপন তথ্য ফাসঁ হয়ে গেছে বলে খবর পাওয়া যায়।
সুত্র জানায়, কাউখালী সরকারী ডিগ্রি কলেজটি ১৯৯৯ সালে উপজেলা সদর হতে প্রায় ১ কিলোমিটার দুরে কচুঁখালী গ্রামে ১ একর ভুমির উপর স্থাপিত করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। ভুমিদাতা ছিলেন তার মাতা স্নেহময়ী রোয়াজা। সেই সময় কলেজটি ছিল বে-সরকারী। বে-সরকারী নিয়ম অনুযায়ী অধ্যক্ষ হতে প্রতিটি বিষয়ে শিক্ষক/ শিক্ষিকা সহ সকল কলেজ স্টাফ তৎকালীন সময়ে কলেজ গভর্নিং নিযোগ প্রদান করেন। ২০১২ সালে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক/প্রভাষক পদে ১জন শিক্ষক/প্রভাষক গভর্নিং বডি নিয়োগ প্রদান করেন। কলেজ যথাযথ নিয়ম কানুন মেনেই চলে আসছিল। ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারীকরন ঘোষনা করা হয়। সরকারীকরন ঘোষনা হওয়ার পর থেকে কলেজ সরকারী নিয়ম কানুন অনুসারে চললেও বিপত্তি বাজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা অফিস স্টাফদের সাথে। তারই ধারাবাহিকতায় কলেজের সকল শিক্ষক/শিক্ষিকারা একত্রিত হয়ে তাদের পক্ষে সহকারী অধ্যাপক ব্যাবস্থাপনা (শিক্ষক) মো.এজাহার মিয়া বাদি হয়ে গত ২৯ মার্চ/২০২২ তারিখে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছাহাকের বিরুদ্বে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়গুলি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ পায়। এবং বিষয়টি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসার কে আহবায়ক বানিয়ে ৩ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন বলে জানা যায়।
অপরদিকে গত ১১আগস্ট/২০২২ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অন্চলের পরিচালক প্রফেসার কাউখালী সরকারী ডিগ্রী কলেজ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালীন সময়ে শিক্ষক/ শিক্ষিকাদের সাথে মতবিনিময়কালে কলেজে শিক্ষকদের মাঝ থেকে প্রশ্ন ? আসে একজন শিক্ষক কি করে দুই প্রতিষ্টানে চাকুরী করেন ? তখনি এই গোপন বিষয়টি ফাঁস হয়ে পড়ে! বিষয়টি ত?ক্ষনাত পরিচালক মহোদয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি উপস্থিত সকলের সামনে স্বিকার করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছাহাক বলেন, ২০১২ সালে ত?কালীন অধ্যক্ষ মো. আব্দুল কাদের সাহেবের আমলে ইতিহাস বিভাগের শিক্ষক/প্রভাষক পদে বিপুল ভট্টাচার্য (১০/১০/২০১২ সালে) নামক ব্যাক্তিকে নিযোগ প্রদান করেন যার এনটিআরসিএ রোল নং ৪০৫০২৫২৫, ব্যাচ ৭তম,পাশের সাল ২০১১। তিনি তখন থেকে কাউখালী সরকারী ডিগ্রী কলেজে (তখন বে-সরকারী ছিল) ইতিহাস বিভাগের শিক্ষক/ প্রভাষক পদে আছেন এবং তিনি সপ্তাহে শনিবার ১ দিন করে ক্লাস করান এবং সপ্তাহের পুরো ৬ দিনের স্বাক্ষর হাজিরা খাতায় একদিনে করে দেন শুধু তিনি নন কলেজের সকল শিক্ষক/শিক্ষিকারা সকলে কলেজে ৩দিন এসে ৬দিনের স্বাক্ষর হাজিরা খাতায় করেন। সেই সাথে তিনি ২০১২ সাল থেকে কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট শাখা ট্রাষ্ট ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকুরী করে আসছেন। কিন্তু কলেজ হতে বে-সরকারীভাবে মাসিক যে ১০ হাজার টাকা করে সর্ম্মানী সেটা নেন না বলে তিনি জানান। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে ভিষণ হট্টগোলের সৃস্টি হয়। পরিচালক মহোদয় বিষয়টি শুনে হতভম্ব হয়ে যান। পরিচালক প্রভাষক বিপুল ভট্টাচার্য কে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি এর সত্যতা স্বিকার করেন।
অন্যদিকে বিষয়টি নিয়ে কলেজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষক/শিক্ষিকা এবং অফিস স্টাফ সহ উপস্থিত সকলের একটাই প্রশ্ন? জাগে তা হলে একজন ব্যাক্তি সরকারী প্রতিষ্টানে কর্মরত থাকার পাশাপাশি আরেকটি বে-সরকারী প্রতিষ্টানে ২০১২ সাল থেকে কি করে চাকুরী করে আসছেন ? তাহলে বিপুল ভট্টাচার্য ২০১৮ সালে কাউখালী সরকারী ডিগ্রী কলেজ সরকারী করন করা হয় সেই থেকে শিক্ষক বিপুল ভট্টার্চায কি? সরকারী নিয়ম অনুযায়ী সরকারী সকল এরিয়ার বিল ২০২২ পর্যন্ত নিবেন না। যার এরিয়ার বিল আনুমানিক প্রায় ১৮-২০ লক্ষ টাকার মতো গিয়ে দাড়াবে বলে উপস্থিত সকলে এক বাক্যে জানান। তাহলে কি কারনে এই গোপনীয়তা খেলা খেললেন বিপুল ভট্টাচার্য এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইছাহাক এটা সকলের প্রশ্ন ? বিষয়টি নিয়ে এই প্রতিবেদক কে বিপুল ভট্টাচার্য বলেন, আমি কলেজে চাকুরী করি নামের জন্য কিন্তু আমি তো একটা বে-সরকারী ব্যাংকে চাকুরী করি কিন্তু আমি তো কলেজ হতে মাসিক ১০ হাজার টাকা সর্ম্মানী নিচ্ছিনা। তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন ব্যাক্তি সরকারী এবং বে-সরকারী দুই প্রতিষ্টানে এক সংগে চাকুরী করতে পারেন কিনা ? তথন তিনি নিশ্চুপ হয়ে যান কোন কথা বলেন নি।
বিষয়টি নিয়ে কথা বলেন কলেজের প্রতিষ্টাতা সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা তিনি বলেন এক সময় কলেজ বে-সরকারী ছিল এখন কলেজ সরকারীকরন হয়েছে সম্পুর্ন সরকারী নিয়ম কানুন মেনেই চলবে তাহলে এই বিষয়টি গোপন রেখে অধ্যক্ষ সাহেব কি কারনে কেন এই গোপনীয়তা বজায় রাখলেন কার স্বার্থে এটাই দেখার বিষয়। তা ছাড়া আমি বিষয়টি জানতে পেরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ট্রাষ্ট ব্যাংক রামু শাখার ব্যাবস্থাপক লিটন কান্তি নাথের সাথে মোবাইল ফোনে কথা বলেছি। তিনি আমার কাছে বিপুল ভট্টাচার্য যে সেই ব্যাংকে সিনিয়র অফিসার পদে ২০১২ সাল থেকে চাকুরী করে আসছেন তা অকপটে স্বিকার করেন বলে তিনি জানান। কলেজ সরকারী হওয়ার পর আমি আর কলেজের গভর্নিং বডির কমিটির সভাপতি পদে নেই। ইউএনও বর্তমানে সভাপতি বলে তিনি জানান।
এ বিষয়ে কথা বলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি নাজমুন আরা সুলতানা। তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা। আর এ ব্যাপারে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাহেব আমাকে কিছুই জানাননি। তাছাড়া একজন ব্যাক্তি একটি সরকারী প্রতিষ্টানে অন্যদিকে আরেকটি বে-সরকারী প্রতিষ্টানে কি করে চাকুরী করে তা তো সম্পুর্ন আইনত দন্ডনীয় অপরাধ বলে তিনি জানান। তিনি আরো বলেন আমি যেহুতু বিষয়টি জেনেছি বিষয়টি আমি অবশ্যই তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করবো বলে তিনি এই প্রতিবেদককে জানান।
এ ব্যাপারে কাউখালীর সচেতন মহল এবং কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা/স্টাফ এবং অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। একজন ব্যাক্তি কি করে এত বছর যাবত দুই প্রতিষ্টানে চাকুরী করে আসছেন তার খুটির জোর কোথায় ? কেনইবা সে দুই প্রতিষ্টানে চাকুরী করবেন। তাহলে এটা কি সরকারী আইন কে বৃদ্ধাংগুলি প্রদর্শণ নয় ? সচেতন মহল এর সুষ্ঠ আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের উর্দ্ধোতন মহলের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)