শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
শনিবার ● ২২ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যর মধ্য দিয়ে ২২ অক্টোবর শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শুভযাত্রা ও আলোচনা সভা করেছেন গাজীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর সার্কেল।
সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ী ভাওয়াল সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ গাজীপুর সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আবু নাঈম।
বক্তব্য রাখেন জেলা পুলিশের এএসপি (ট্রাফিক) রবিউল ইসালাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য প্রফেসর এম. এ বারী, গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহণ কমিটির সদস্য অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামেদ সরকার প্রমুখ।
সভায় প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য জনসাধারণ, চালক, বাস মালিক ও প্রশাসনের সবাইকে সম্মিলিত ভুমিকা রাখতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে আরো সচেতন হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন বলেন, ২৮ বছর আগে বান্দরবানে চিত্রনায়ক স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের চন্দনাইশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন ওই সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দুটি অবুঝ সন্তানকে বুকে নিয়ে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এ স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)।
ডাঃ মোঃ লোকমান হোসেন আরো বলেন, গাজীপুর শহরে যেখানে ইচ্ছা সেখানে গাড়ী থামিয়ে যাত্রি উঠানামা করা হয়। এতে আরো যানজটের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, সড়ক নিরাপদ ও দুর্ঘটনা হ্রাস করতে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সঠিক থাকতে হবে। গাড়ি চালক ও পথচারীদের সঠিক ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরটি গাজীপুর সার্কেল এর মোটরযান পরির্দশক মোটরযান পরিদর্শক মোঃ নূরুল হোসেন, সাইদুল ইসলাম সুমন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত ধর, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
র‌্যালীতে গাজীপুর পরিবহন সংশ্লিষ্ট নেতারা এবং শ্রমিকরা অংশগ্রহণ করেন। সভাশেষে জেলা প্রশাসকের গেইটে রাজবাড়ি সড়কে সকলের মাঝে সড়ক দুর্ঘটনা বিষয়ক সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ