রবিবার ● ৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » পরবাস » রেড ব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
রেড ব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
লন্ডন, ৪ নভেম্বর, ২০২২ :: রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির বার্ষিক সাধারন সভা গতকাল ৩ নভেম্বর, সন্ধ্যা সাড়ে সাতটায় ওয়ানস্টেডের চার্চ হিল রুমে অনুষ্ঠিত হয়েছে।
রেডব্রিজ লিবডেম স্থানীয় পার্টির চেয়ার গুইনেথ ডিকিনসের সভাপতিত্ব এবং সেক্রেটারি ক্রিস্পিন অ্যাক্টনের পরিচালনায় ইয়ন মরলে আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সাধারন সভায় সভাপতি ও সাধারন সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে সভার কার্যবিবরণী অনুমোদন করেন।
বার্ষিক সাধারন সভায় অতিথি বক্তা ছিলেন ব্যারনেস সারাহ লুডফোর্ড ও ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাথি ডেভিস, হিদার লিডল, ইয়ান মরলে, মার্টিন রোসনার, মিস্টার অ্যান্ড মিসেস অ্যালান রোজমেরি, গ্যারি, প্যাট, ফাইনলি এবং পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামালসহ অন্যান্যরা। মি. নিলের অসামান্য অবদানের জন্য বিশেষ ধন্যবাদ দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, একটি সুন্দর রেডব্রিজ গঠনের লক্ষ্যে রেডব্রিজ লিবারেল ডেমোক্র্যাটস স্থানীয় পার্টির ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন আগামী ১৪ নভেম্বর সোমবার, সন্ধ্যা ৭টায় সেভেন কিংস রোডের মেথডিস্ট চার্চে (এইট/এ সেভেন কিংস স্টেশনের বিপরীতে ) একটি বিশেষ সভা আহ্বান করেছেন।





১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ