শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা
গাজীপুরে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে করপোরেশনের সম্মেলন কক্ষে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে ৷ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম রাহতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ৷ ২৭ জন শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পত্যেক কে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়৷ সিটি করপোরেশনের অনর্্তগত প্রত্যেক মুক্তিযোদ্ধার বসত বাড়ির এক হাজার বর্গ ফুট হোল্ডিং ট্যাঙ্ মওকুফ করার পক্রিয়া মন্ত্রণালয়ের রয়েছে৷ এছাড়া গাজীপুর সিটির অন্তর্গত রাস্তাগুলোর নাম মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের উদ্যোগ নেয়া হয়েছে ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি গাজীপুর জেলা ইউনিট কামান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল বক্তব্য রাখেন ৷ অন্যান্যর মধ্যে জেলার ডেপুটি ইউনিট কমান্ডার মহর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়া, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-২ হাসান আজমল ভূঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন ৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন