শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাবা ও দুই সন্তান
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাবা ও দুই সন্তান
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাবা ও দুই সন্তান

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে স্কুলে পৌঁছে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই সন্তান আহত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বারইয়ারহাট টু জোরারগঞ্জ সড়কের সদরমাদীঘি টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন জেবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুমতাহিনা আক্তার মীম (১৪), জোরারগঞ্জ জেবি স্কুলের প্রাথমিক সেশনের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী নাফিজ আনফাল রামিম (১০) এবং আহত শিক্ষার্থী মীম ও রামিমের পিতা গোলাম মর্তুজা ভূইয়া। আহতরা উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের বদর উদ্দিন ভূইয়া বাড়ির বাসিন্দা। গোলাম মর্তুজা ভূইয়া মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক, উদয়ন ক্লাবের অর্থ সম্পাদক ও করেরহাট ভূইয়া স্টোরের স্বত্বাধিকারী।

গোলাম মর্তুজা ভূইয়া জানান, সকালে মেয়ে মীম ও ছেলে রামিমকে নিয়ে জোরারগঞ্জ জেবি স্কুলে যাওয়ার পথে সদরমাদীঘি টাওয়ারের সামনে একটা কুকুর রাস্তা পার হওয়ার সময় আমার সামনে থাকা সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে দ্রুত গতিতে পালানোর সময় আমার মোটরসাইকেলের দিকে ঝাপিয়ে পড়ে। এতে কিছু বুঝে উঠার আগেই আমি, আমার মেয়ে ও ছেলে মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে আহত হই। তবে মাথায় হেলমেট থাকায় আঘাত থেকে রক্ষা পাই। পরবর্তীতে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে বারইয়াহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তবে মেয়ে মীম কিছুটা আঘাতপ্রাপ্ত হয়, আমি আর ছেলে রামিম মারাত্মকভাবে আহত হয়েছি।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও জাগ্রত প্রতিভার সভাপতি শফিউল আজম মিলন উক্ত দুর্ঘটনার সত্যতা করেন।

মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাই :: মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের রাজকুমার কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেবী টেক্সী ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৪১১)’র লাইন সম্পাদক নেজাম উদ্দিন বলি’র সঞ্চালনায় এবং সভাপতি নুর নবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া পিন্টু, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, নুর নবী দুলা, শামসুল হক, রবিউল হক, আক্তার কোম্পানি, তাজুল ইসলাম, আবুল হোসেন সবুজ, শেখ আলাম, আলমগীর হোসেন, ফজলুল করিম, রিপন।

মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ হওয়া, ব্যাটারী চালিত অটোরিকশা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়া, দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি, রিজার্ভ ভাড়া নিয়ে সড়কের এপার থেকে ওপারে গমনে নিষেধাজ্ঞা, প্রশাসনিক জটিলতা, টোল বৃদ্ধি, মহাসড়কে চলাচল করতে বিধিনিষেধের ফলে গ্যাস সংগ্রহ করতে বাড়তি অর্থ দেওয়া এসবকিছু মিলিয়ে এখানকার সিএনজি অটোরিকশা চালক- শ্রমিকদের জীবন যাপন অনেক কষ্ট হয়ে গেছে। এছাড়াও ন্যায্য ভাড়া নির্ধারণ, মহাসড়কের বাইপাস ব্যবহার, বিভিন্ন হয়রানি বন্ধ করতে সমাবেশ থেকে অনুরোধ করেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের রামগড় শাখা, হেয়াকো শাখা, ছাগলনাইয়া শাখা, জোরারগঞ্জ শাখা, নারায়নহাট, সোনাগাজী, মাটিরাঙা, জালিয়াপাড়া সহ আরো অনেক শ্রমিক সংগঠনের বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।





আর্কাইভ