শনিবার ● ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন(দুদক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে একই স্থানে সড়কে পাশে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, দুর্নীতি করা অন্যায়। আমরা দুর্নীতিকে না বলবো, দুর্নীতিও করতে দেব না। আমরা সকলেই মিলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।
আলোচনা সভায় বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, খাগড়াছড়ি সনাকের কো-অর্ডিনেটর মো. আবদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন সবুজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কাউট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ