শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বেইলি ব্রীজের পাটাতনে বৃদ্ধার পা আটকা
প্রথম পাতা » চট্টগ্রাম » বেইলি ব্রীজের পাটাতনে বৃদ্ধার পা আটকা
মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেইলি ব্রীজের পাটাতনে বৃদ্ধার পা আটকা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বেইলি ব্রীজ পার হওয়ার সময় মোহাম্মদ সৈয়দুল হক ( ৮৫) নামে এক বৃদ্ধের একটি পা ব্রীজের পাটাতনের ভাঙা অংশে আটকা পড়েছে। প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন এই বৃদ্ধাকে। গত রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় গহিরা ব্রীকফিল্ড এলাকায় রাউজান সর্তারখালের উপর নির্মিত বেইলি ব্রীজে এ ঘটনা ঘটে। পা আটকা পড়া ওই বৃদ্ধ রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জেবল হোসেন সওদাগর বাড়ীর বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন বাজার করে ফেরার পথে ব্রীজ পার হওয়ার সময় অসাবধানতাবশত ব্রীজের পাটাতনের ভাঙা অংশে পা ঢুকে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাউজান ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হাটহাজারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। এসময় উৎসুক জনতা ভীড় করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গহিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন।
অনুষ্ঠিত হলো বিআরবিডি’র ‘ম্যাপল ফর রিসার্চ’ শীর্ষক ফ্রি ওয়ার্কশপ

রাউজান :: বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে “গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)’ প্লাটফর্ম। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষণাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সবার কাছে সহজ করে তোলার জন্য প্লাটফর্মটি ইতোমধ্যে বেশ কিছু কোর্স ও লেকচার সিরিজের আয়োজন করেছে। গবেষণা বিষয়ক এসব সিরিজগুলোর গ্রহণযোগ্যতা আকাশচুম্বী; যা শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন গবেষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে প্লাটফর্মটির পক্ষ হতে ‘Maple for Research (Math & Related Field) শীর্ষক ফ্রি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উক্ত ওয়ার্কশপে রেজিষ্ট্রেশন করে। সুযোগ প্রাপ্তদের মধ্যে রয়েছে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স এর শিক্ষার্থীগণ।
গত ১১ ডিসেম্বর জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি ‘Maple For Research’ ওয়ার্কশপটি সম্পন্ন হয়। সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত ৪ ঘন্টার অধিক সময়ের এই ওয়ার্কশপটিতে রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন হেমন্ত কুমার বর্মন (প্রভাষক, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং, বি.এসসি- অনার্স, এম.এসসি - ফলিত গণিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। ওয়ার্কশপে Guest of Honor ছিলেন ‘গবেষক হতে চাই :: Be Researcher BD’ এর স্বপ্নদ্রষ্টা ও এই ওয়ার্কশপের সম্মানিত মেন্টর, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) – এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাবির হোসাইন। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ প্রদান, কোর্স শেষে গবেষণা সম্পন্ন করে রিসার্চ পেপার লেখা ও প্ল্যাটফর্মটির নানাদিক তুলে ধরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন এর সূচনাকারী মোঃ ছাবির হোসাইন। প্রশ্ন-উওর পর্ব শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন তিনি। ওয়ার্কশপটি পরিচালনা করেন BRBD প্লাটফর্মের ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর মোঃ রিয়াজ উদ্দিন (শিক্ষার্থী-এমএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)।
ওয়ার্কশ ইন্সট্রাক্টর ও মেন্টর এর বরাতে জানা যায়, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য প্রতিটি এপিসোড লেকচারসমূহ BRBD – এর ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ