বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ফাঁসিতে ঝুলে রাউজানে এক সন্তানের জননীর আত্মহত্যা
ফাঁসিতে ঝুলে রাউজানে এক সন্তানের জননীর আত্মহত্যা
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে ফাঁসিতে ঝুলে ১ সস্তানের জননী আত্মহত্যা করেছে। বুধবার ১৪ ডিসেম্বর বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া গ্রামের হাজী ইয়াকুব আলীর বাড়িতে। নিহত সানজু আকতার (১৯) বড় ঠাকুর পাড়া গ্রামের প্রবাসী মো: সাজ্জাদ হোসের স্ত্রী। নিহত সানজু একই উপজেলার কদলপুর ইউনিয়নের মো. মুসার মেয়ে।
জানা গেছে, গত ১ বছর ৩ মাস পূর্বে পূর্ব গুজরা ইউনিয়নের মৃত হাজী আবুল হোসেন মিস্ত্রি ছেলের প্রবাসী সাজ্জাদের সাথে পারিবারিক ভাবে সানজুর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সাংসারিক জীবনে ৩ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। নিহতের বাবা মুসা জানান, মেয়ে গত ৭দিন আগে আমাদের বাড়ি থেকে শশুড় বাড়িতে আসেন। আজ বিকালে ফোনে জানতে পারি মেয়ে সিলিং ফ্যানের সাথে রশিঁ দিয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন মেয়ে হাঠাৎ মানসিক পাগল হয়ে পড়েন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তিনি নিশ্চিত বলতে পারেনি। একটি সূত্রে জানা গেছে, গত একমাস আগে সানজুকে আলাদা করে দেন শাশুর বাড়ির লোকজন হয়তো সেই মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির এস.আই সালাউদ্দিন ঘটনাস্থলে পর্যবেক্ষণ করছেন।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, এক নারী আত্মহত্যা করেছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা জানিয়েছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা