শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » ১১ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১ তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আবুরহাট বিজ্লী ক্লাবের ১১ তম বিজ্লী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী এবং বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ই ডিসেম্বর) বিকেলে উপজেলার আবুরহাট বাজারস্থ বিজ্লী ক্লাব প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্লী ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এবং সাবেক সভাপতি সোবহান শিবলু আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্লী ক্লাবের সাবেক সভাপতি আহমেদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ নুর উদ্দিন, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি জাহাঙ্গীর আলম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৃষ্ঠপোষক সদস্য বাবলু মিয়া, আশরাফ উদ্দিন নিপুণ, বদরুল আলম, সংগঠনের সাবেক সভাপতি জাহেদ রফিক, সাধারণ সম্পাদক আকবর হোসেন।
আবুরহাট সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, জে.বি শিশু কানন ও উচ্চ বিদ্যালয় এবং মারফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৩ম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেন।
উক্ত বৃত্তি পরীক্ষায় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরীক্ষার উপদেষ্টা জে.বি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুভাষ সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খান।
দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিতব্য পরীক্ষায় ট্যালেন্টপুলে ৯ জন ও সাধারণ গ্রেডে ৪৪ সহ মোট ৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফজলুল করিম নয়ন। ২০২১-২০২২ কমিটির দায়িত্ব পালন সহ সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় সংগঠনের সাবেক সভাপতি তৌহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।
সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং ক্রমান্বয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)