শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভা উন্নয়ন প্রকল্পের সাড়ে ৬৮ লাখ টাকার হিসাব গায়েব
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পৌরসভা উন্নয়ন প্রকল্পের সাড়ে ৬৮ লাখ টাকার হিসাব গায়েব
মঙ্গলবার ● ২০ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ পৌরসভা উন্নয়ন প্রকল্পের সাড়ে ৬৮ লাখ টাকার হিসাব গায়েব

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন উন্নয়নে বরাদ্দের ৭৯ লাখ ৬৪ হাজার টাকার মধ্যে ‘উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাত’র তৈরি প্রকল্পের ৬৮ লাখ ৫৮ হাজার টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। এমন মোটা অঙ্কের টাকার হিসাব গায়েবে পৌরবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সদ্য সাবেক পৌর প্রশাসক ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেও ওই বরাদ্দের তালিকা পাননি এ প্রতিবেদক। বরাদ্দের বাকি ১১ লাখ ৬ হাজার টাকার ব্যয় দেখানো হয়েছে প্রাপ্ত বরাদ্দের মধ্যে দুটি প্রকল্পে।

প্রকল্পগুলো হচ্ছে ডেঙ্গি মশক নিধন, লার্ভা নাশক ওষুধ সরবরাহকরণ ও বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনায় ৫ লাখ ১৪ হাজার টাকা এবং তিন লেয়ার কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় ও বিতরণে দেখানো হয়েছে ৫ লাখ ৯২ হাজার টাকা।

এ দুটি প্রকল্পে ১১ লাখ ৬ হাজার টাকা ব্যয় নিয়েও সহায়ক কমিটির কিছু সদস্যদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দুটি প্রকল্পের ব্যয় অনেক বেশিই ধরা হয়েছে বলে তারা মনে করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত অর্থ অবমুক্তকরণ এক পত্র থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ‘উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাত’, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রচার’, ‘ডেঙ্গি মশক নিধন’, ‘করোনা’ মোকাবিলা উপখাতে মোট বরাদ্দ করা হয়েছে ৭৯ লাখ ৬৪ হাজার টাকা।

সচিবালয়ের অবমুক্তকরণ এ পত্র পাওয়ার পর প্রথমে মৌখিকভাবে পৌর প্রশাসকের কাছে প্রকল্পসহ ব্যয়ের তালিকা চাওয়া হয়। এতে পৌর প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করতে। তার কথামতো ২১ নভেম্বর তার বরাবর আবেদন করা হয়।

৩০ নভেম্বর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি ‘ডেঙ্গি মশক নিধন, লার্ভা নাশক ওষুধ সরবরাহকরণ এবং বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা’, ‘তিন লেয়ার কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ক্রয় ও বিতরণসহ দুটি প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের তালিকা দেন।

কিন্তু রহস্যজনক কারণে তথ্য অধিকার আইনে আবেদনে চাহিদা অনুযায়ী পৌরসভার জন্য ‘উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাত’ ও ‘পরিষ্কার পরিচ্ছন্নতা’ খাতের প্রাপ্ত বরাদ্দের প্রকল্প ও ব্যয়ের তালিকা দেননি।

না দেওয়ার কারণ জানতে চাইলে আবারও তাদের কছে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

সিলেটে আলোচিত লেডি চোর পপি আটক

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর জিন্দাবাজার থেকে আলোচিত মহিলা চোর চক্রের সদস্য পপিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

জানা গেছে, এক মাহিলার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরি করতে গিয়ে পপি হাতেনাতে ধরা পড়েন। আটকৃত পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিণ্ডন্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরীর উপশহর এলাকায় বাসিন্দা।

পপির বিরুদ্ধে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার। পুলিশ বলছে, পপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও সে জামিনে বেরিয়ে আসে।

বের হয়েই শুরু করে অপরাধ কর্মকাণ্ড। পপি বেগম সিলেট ওসমানী হাসপাতালে এক নামেই পরিচিত। চোর হিসেবে তাকে চেনেন সবাই।

সিলেট কোতোয়ালি মডেল থানায় ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ৯৯৯-এ কল পেয়ে আমদের পুলিশ তাকে আটক করে। এখন পর্যন্ত কোন অভিযোগ কারী পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে রেললাইনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমার রেললাইনে কাটা পড়ে এক নারীর মৃত্যু ঘটেছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এই ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রুশনা বেগম (৪০)। ওই নারী কিছুটা মানসিক রোগী ছিলো বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর প্রান্ত হরগৌরী গ্রামের পাশে এক নারীর মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়ার ছওয়াব আলীর স্ত্রী রুশনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বিকেলে ওই নারী রেল লাইনের পাশে ঘুরাঘুরি করছিলেন। এক পর্যায়ে দেখা যায় ট্রেনটি আসার কিছুক্ষণ পূর্বে ওই নারী একটি ব্যাগ পাশের কলোনীর একজন নারীর দিকে ছুঁড়ে মেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানালে মোগলাবাজার থানা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে থানার এসআই জয়নুল আবেদিন জানান, ছুড়ে দেওয়া ঐ ব্যাগে একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় তার আত্মীয়কে ঘটনাটি জানালে তারা এসে লাশ শনাক্ত করেন।

বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে

আর্কাইভ