শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাজন (২৮) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। নিহত সাজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খুরশেদ আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।

মঙ্গলবার বেলা ২টার দিকে বিআরটিসি বাস ও গ্যাস সিলিন্ডারবাহি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় সাজনের চাচাতো ভাই তার সহযোগী নুরুল আমিন (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের সেলিম-দুদু মিয়ার রাস্তার মুখে গেলে বিপরীত দিক থেকে আসা গ্রুতগতির বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাজনের মৃত্যু হয়।

ইউটিউব দেখে পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে স্কুলছাত্র আহত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ইউটিউব দেখে আতশবাজির জন্য পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নাবিদ আহমদ (১৭) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (পূর্বপাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসী সাজ্জাদ মিয়ার একমাত্র ছেলে ও সিলেট সদর উপজেলার বাছিরপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তার বাড়িতেই ঘটনাটি ঘটে। সে বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

‘বোমা তৈরী করতে গিয়ে স্কুলছাত্র নাবিদ আহত হয়েছে’ এমন সংবাদ গতকাল (সোমবার) দুপুর থেকে পুরো উপজেলায় চাউর হলে ওই দিনই বিকেলে তার বাড়িতে যান এ প্রতিবেদক। এ সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আর্জেন্টিনার সমর্থক হিসেবে আনন্দ উল্লাসে আতশবাজি করতে ইউটিউব দেখে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে গত শুক্রবার দুপুরে পটকা তৈরি করছিলো নাবিদ।

সে সময় হঠাৎ করে পটকা বিস্ফোরিত হয়। পুড়ে যায় তার বাম হাতের আঙ্গুলগুলো ও অন্ডকোষ। সাথে সাথে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নাবিদকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

নাবিদের মা সেলিনা বেগম বলেন, ‘আমার ছেলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আনন্দ করতে গিয়ে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা তৈরি করতে চেয়েছিলো। সেটি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে সে গুরুতর আহত হয়েছে। বোমা তৈরির বিষয়টি সম্পূর্ণ গুজব।’

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

দূর্নীতিমুক্ত উন্নয়ন সমাজকে দ্রুত এগিয়ে নেবে : এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে সকল প্রকার দূর্নীতি দূর করতে হবে। কারণ দূর্নীতিমুক্ত উন্নয়ন সমাজকে দ্রুত এগিয়ে নেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারের গৃহিত উন্নয়ন কর্মকান্ডগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদেরকে সেদিকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে দিতে সভাপতি পদে যেখানে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন এলাকাবাসীকে।

সেখানে ‘সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র গভনিং কমিটির সভাপতি পদে কিভাবে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকা ও বার বার জেলাখাটা আসামী, অপরাধের গডফাদার আবারক আলীর নাম আসে। তাও আবার বিধিভঙ্গ করে। এজন্য তাকে বহিস্কার করিয়েছি।

তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্ভুমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন ও প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে আরটিআইপি-২ প্রকল্পের আওতায় বৈরাগীবাজার জিসি থেকে সিংগেরকাছ বাজার জিসি পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন শেষে সিংগেরকাছ বাজারে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির উদ্যোগে এমপি মোকাব্বির খানের সম্মানে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিংগেরকাছ বাজার পরিচালনা কমিটির সভাপতি আফরোজ আলীর সভাপতিত্বে এবং সংগঠক মোশারফ হোসেন ও জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা এমদাদুল হক। এসময় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে প্রেস ক্লাব ভবন ও পাঠাগার স্থাপনে মেয়রের উদ্যোগে সভা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরে স্থায়ীভাবে প্রেসক্লাব ভবন ও পাঠাগার স্থাপনের লক্ষ্যে পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমানের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) মেয়রের বাস ভবনে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে থাকা বিরোধ নিরসনকল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফপর্মে আনারও উদ্যোগ নিয়েছেন মেয়র।

মেয়র মুহিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, লেখক মুহিবুর রহমান কিরণ, সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোসাদ্দিক হোসেন সাজুল, তজম্মুল আলী রাজু, নাজমুল ইসলাম মকবুল, জাহাঙ্গীর আলম খায়ের, টুনু তালুকদার, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, অসিত রঞ্জন দেব, কামাল মুন্না, আব্বাস হোসেন ইমরান, পাভেল সামাদ, জামাল মিয়া, নবীন সুহেল, আব্দুস সালাম, আখতার আহমদ সাহেদ, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী প্রমুখ।

সভায় প্রেস ক্লাব ভবনের স্থান নির্বাচন করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির সদস্যরা হলে বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।

এসময় সাংবাদিকদের মধ্যে থাকা বিরোধ নিরসন কল্পে সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে মেয়র মুহিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেন।

কমিটির সদস্যরা হলেন- সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির উদ্দিন বিএসসি, দৈনিক সিলেটের ডাক’র সহকারী সম্পাদক আব্দুস সুবর মাখন, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের সাবেক প্রভাষক মুহিবুর রহমান কিরণ, সাংবাদিক ও কলামিষ্ট সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল।

কমিটি সমূহকে সার্বিক সহযোগিতার জন্য বিশ্বনাথ পৌরবাসী তথা উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন পৌরসভার নব-নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা
ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

আর্কাইভ