শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নে উপকৃত হচ্ছেন দেশের মানুষ : পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নে উপকৃত হচ্ছেন দেশের মানুষ : পার্বত্য মন্ত্রী
শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নে উপকৃত হচ্ছেন দেশের মানুষ : পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে অবগত হয়েই দেশের উন্নয়ন কাজের পরিকল্পনা গ্রহণ করেন, আর তা যথাযথ সময়ের মধ্যে সুন্দরভাবে বাস্তবায়ন করেন। দেশের সাধারণ জনগণ সার্বিকভাবে উপকৃত হচ্ছেন। পদ্মা সেতু আর মেট্রো রেল চালু করে তার বাস্তব প্রমাণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দু’দিনব্যাপী লোকজ মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদানে দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হবে বান্দরবান। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে রাতে ঢাকা থেকে বাসে রওয়ানা দিয়ে সকালে বান্দরবান পৌঁছে সারাদিন ঘুরেফিরে আবার রাতেই ঢাকায় ফিরে যেতে পারছেন পর্যটকরা। এই উন্নয়ন সমষ্টিগতভাবেই হয়েছে। আমাদের আরও আধুনিক হতে হবে। তবে সেটা নিজের ঐতিহ্য, সংস্কৃতিকে ভুলে নয়। আধুনিক হতে হবে এজন্য যে, বান্দরবান এখন পর্যটন নগরী। বান্দরবান পার্বত্য জেলার ১২টি জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে আহ্বান জানিয়ে মন্ত্রী বীর বাহাদুর বলেন, থানচি উপজেলায় বড় পাথর তমা-তুঙ্গী, নাফাকুম এখন আর আতঙ্ক নয়, পর্যটকদের কাছে এখন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। পর্যটনের অপার সম্ভাবনা আর উন্নয়নের ফলে প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটছে এবং আগামীতে আরও পর্যটক বান্দরবান ভ্রমণে আসবে।

বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় মেলা প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের স্টল পরিদর্শন করেন তিনি। পরে মেলা প্রাঙ্গণে বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ