শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে সেনা অভিযানে ১২লাখ টাকার কাঠ জব্দ
মানিকছড়িতে সেনা অভিযানে ১২লাখ টাকার কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বন বিভাগ সেনাবাহিনীর সহযোগিতায় ১২লাখ টাকার সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে।
শুক্রবার ৩০ ডিসেম্বর বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পান্নাবিল এলাকায় সড়কের অদূরে লুকিয়ে রাখা কাঠের স্তুপের খবর পেয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলার গাড়িটানা বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান।
এসময় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জমায়েত করা পরিত্যক্ত অবস্থায় সেগুন ও গামারি(গোল কাঠ) কাঠের রদ্দা(টুকরো) জব্দ করা হয়। আনুমানিক ৭০০ঘনফুট কাঠ, যার বাজার মূল্য প্রায় ১২লাখ টাকা।
রাতে গাড়িযোগে এসব কাঠ গাড়িটানা বন বিভাগে সংরক্ষণ করা হয়। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই