শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » পরবাস » জায়গা সংক্রান্ত বিরোধে লন্ডন প্রবাসীসহ ২১ জন আটক
প্রথম পাতা » পরবাস » জায়গা সংক্রান্ত বিরোধে লন্ডন প্রবাসীসহ ২১ জন আটক
শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জায়গা সংক্রান্ত বিরোধে লন্ডন প্রবাসীসহ ২১ জন আটক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় নারীসহ ২১ জনকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার ৭ জানুয়ারি উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর ২১জন ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে পুলিশ এবং অপর ৭ জন নারীকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান উরফে মসকুদ আলী ও তার ভাই আব্দুল কদ্দুছ উরফে চিকন আলীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে। বিষয়টি নিস্পত্তি করতে স্থানীয় পঞ্চায়েতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যর্থ হন। একপর্যায়ে বিষয়টি নিস্পত্তির উদ্যোগ নেন পৌরসভার মেয়র মুহিবুর রহমানও।

এদিকে মধ্যে শনিবার ৭ জানুয়ারি সকালে উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তজনা বিরাজ করলে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উভয় পক্ষের প্রবাসীসহ ২৮জন নারী-পুরুষকে আটক করে থানায় নিয়ে নিয়ে যায়। এরপর তাদের মধ্যে ২১জনকে শনিবার বিকেলে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ এবং মানবিক দিক বিবেচনায় শিশুসহ ৭ নারীকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত মরম আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কদ্দুছ উরফে চিকন আলী (৬০), একই গ্রামের মৃত কটু মিয়ার পুত্র টুনু মিয়া (৩২), সাজু মিয়া (৩০), মৃত হাফিজ আলীর ছেলে আবুল মিয়া (৪৫), নানু মিয়ার ছেলে শরীফ আহমদ (১৯), আলকাছ আলীর ছেলে জয়নাল মিয়া (৩২), মৃত খুর্শেদ আলীর ছেলে সেবুল আহমদ (৪৮), আর্শ্বব আলীর ছেলে রোহান উদ্দিন জাফর (১৯), মৃত ছিদ্দিক আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), নানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩০), জুনু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫), চান্দশীরকাপন গ্রামের মৃত আমজদ আলীর ছেলে ছালেক মিয়া (২৫), ধীতপুর গ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে রিয়া বেগম রুবি (৩০), দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর পূর্বভাগ গ্রামের ফজলু মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬), ওসমানীনগর উপজেলার রাঘবপুর গ্রামের আইন উল্লাহর ছেলে রাসেল উল্লাহ (২৪), খাপন খালপাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে লাল মিয়া (২৪), মৃত আমজদ খানের ছেলে কামরুল খান (২৪), মোল্লারগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল মতিন (৪৩) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আফিজ আলীর ছেলে কফিল আহমদ (২৩) ও কুবাজপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ‘উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়েই আমরা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ২৮ জনকে আটক করে থানায় আনা হয়। এরপর তাদের মধ্যে ২১জনকে আদালতে প্রেরণ করা হয় এবং ৭জন মহিলাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।’
পিকআপ-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মহিলা আইনজীবী নিহত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পিকআপ- অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে একজন মহিলা আইনজীবী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় পিকআপ গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্বনাথ থেকে জগন্নাথপুর গামী নাম্বার বিহীন একটি সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে রায়খেলী মোড়ে পৌঁছামাত্র তীব্র গতিতে বিপরিত দিক থেকে আসার একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ির সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরুতর আহত সিএনজি অটোরিকশার যাত্রী জুমা বেগম (১৩) ও এডভোকেট ফারহানা বেগম। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমা বেগমকে মৃত ঘোষণা করে। এর পরদিন শুক্রবার এডভোকেট ফারহানা বেগমেও মারা যান।

দুর্ঘটনা ও কিশোরী নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ঘাতক পিকআপ গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।

আর এডভোকেট ফারহানা বেগমের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত এডভোকেট ফারহানা বেগম আজ মারা গেছেন। তার স্বামী সিলেট কোর্টের এডভোকেট ইছরাফিল আলী। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবনগর।

বিশ্বনাথে ছাত্রলীগ নেতা বিপ্লবের চিকিৎসার চার লাখ টাকার চেক হস্তান্তর

বিশ্বনাথ :: হামলায় অন্ধ হওয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাত্রলীগ নেতা প্রলয় কান্ত দে বিপ্লব (৩৫)’র চোখের চিকিৎসার জন্য সংগৃহিত ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ পৌরসভার সালিশ নিষ্পত্তি কার্যালয়ে বিপ্লবের পরিবারের সদস্যদের সামনে তার (বিপ্লব) হাতে ওই ৪ লাখ টাকার চেক তুলে দেন বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মুহিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ফান্ড সংগ্রহের সহায়তাকারী সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুবলীগ নেতা রাসেল আহমদ ও সাংবাদিক নবীন সোহেল।

ছাত্রলীগ নেতা বিপ্লবের চিকিৎসায় জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্যক্তিরা হলেন- যুক্তরাজ্যের নরউইচ-নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ (দশপাইকা) ১ লাখ টাকা, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের মাধ্যমে ৫০ হাজার টাকা, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার (আটপাড়া) ৫০ হাজার টাকা, যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে ২৫ হাজার টাকা, যুক্তরাজ্যের সুইনডন আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী সফিক মিয়া ২০ হাজার টাকা, ক্রয়ডন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম জেপি (রজকপুর) ২০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা করে দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক সারব আলী (দৌলতপুর), প্রবীন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজী সুনু মিয়া, যুক্তরাজ্য যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক শাহ সাহিদুন নূর (হাসনাজি), যুক্তরাজ্যের বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ (ওসমানীনগর), যুক্তরাজ্য প্রবাসী রাহেল আহমদ (ওসমানীনগর), যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ (খাজাঞ্চী), দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী রাসেল আহমদ (দৌলতপুর), যুক্তরাজ্য প্রবাসী সাবেক যুবলীগ নেতা আজির মিয়া (সাতপাড়া) ৬ হাজার টাকা ও ৫ হাজার টাকা করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা ইউসুফ আলী (জগদ্বীশপুর), যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া (দৌলতপুর), এনামুল হক (উত্তর দৌলতপুর), জুনেদ মিয়া (দৌলতপুর)।

এছাড়া ফখরুল ইসলাম (বাহাড়া দুবাগ) ১০০ পাউন্ড, যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী (ধনপুর) ৫০ পাউন্ড ও আনছার আলীর বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করেন আরও ৪০০ পাউন্ড এবং ৫০ পাউন্ড করে দিয়েছেন সলিসিটর কিশোর দাশ (চট্টগ্রাম), যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী (কাদিপুর), সুমন মিয়া (বাহাড়া দুবাগ), তপু রহমান (বাহাড়া দুবাগ), রুম্মান আহমদ (বালাগঞ্জ), ফখরুল কামাল জুয়েল (ছাতক)।

নগদ প্রদানকারীরা ছাড়াও আরো যারা বিপ্লবের চিকিৎসার জন্য টাকা প্রদানের প্রতিশ্রæতি দিয়েছেন তারা হলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ২০ হাজার, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমদ (দশপাইকা) ১০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম (কামালপুর) ১০ হাজার টাকা, যুক্তরাজ্য প্রবাসী মানিকুর রহমান (কালিজুড়ি) ১০ হাজার টাকা।

উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথ পৌর শহরের প্রানকেন্দ্রে ও থানার সম্মুখস্থলে অবস্থিত সুসমিতা বইঘরে ২০১৩ সালে একটি হামলায় ছাত্রলীগ নেতা প্রলয় কান্ত দে বিপ্লবের (৩৫) দুই চোখ অন্ধ হয়ে যায়। বিপ্লব বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুড়ি প্রামের বারিন্দ্র দেব’ জ্যেষ্ঠ পুত্র। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার।

ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এজন্য সম্প্রতি বিপ্লবের চিকিৎসার করানোর লক্ষে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক নবীন সোহেল, যুবলীগ নেতা রাসেল আহমদ ও যুক্তরাজ্য যুবলীগ নেতা আনছার আলীকে নিয়ে ফান্ড গঠন করে বিপ্লবের চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করা হয়। আর সংগৃহিত অর্থ বিপ্লবের হাতে চেকের মাধ্যমে তুলে দেওয়ায় চলতি মাসেই চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়ে যাচ্ছে সে (বিপ্লব)।
বিশ্বনাথে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী (৩-৫ জানুয়ারী) মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায়, ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সবার মধ্যে পরিবর্তন আনতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্টির জন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৩ দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, বিআরডিবি কর্মকর্তা আমেনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার ও ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। প্রশিক্ষণার্থীদের মধ্যে সাংবাদিক, জনপ্রতিনিধি, হিজরা, প্রতিবন্ধী, ব্যবসায়ী, সংগঠক, রাজনীতিবিদ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিগণ ছিলেন।
বিশ্বনাথ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ শাহীনের পরিচালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা দিবাংশু গুণ, সাংবাদিক নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া ও এসিস্ট্যান্ট ডিভিশনাল ফ্যাসিলেটেটর জুবায়ের আহমেদ, সংগঠক বিলকিছ আক্তার।





পরবাস এর আরও খবর

সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের  চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)