শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ৩য় বর্ষপূর্তি উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ৩য় বর্ষপূর্তি উদযাপন
সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ৩য় বর্ষপূর্তি উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র ৩য় বর্ষপূর্তি উদযাপন, সম্মাননা প্রদান ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর ইউনিয়নস্থ চৈতন্যেরহাট বাজার প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা বেনুতোষ দাসের সভাপতিত্বে এবং এডমিন তানভীর হাসান মুরাদ ও সমাজকর্মী জি.আর জিতুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের মডারেটর আরিফুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের এডমিন তানভীর হাসান মুরাদ ও সার্বিক বিষয় তুলে ধরেন সংগঠনের এডমিন মেহেদী হাসান ইমন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা বেনুতোষ দাস, আনোয়ার হোসেন, আকতার হোসেন, কামরুল ইসলাম, সোহেল রানা ও আনিসুল হক শিমুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ২০ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হয় সম্মাননা। সংগঠনগুলো হলো- সীতাকুণ্ড ব্লাড ডোনেট সোসাইটি, দুর্বার প্রগতি সংগঠন, চট্টগ্রাম ব্লাড ডোনেট এসোসিয়েশন, মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী, সিটিজি ব্লাড ব্যাংক, সাকিবিয়ান অব মিরসরাই, বারইয়ারহাট ব্লাড ব্যাংক, আমরা আমরাইতো, হিতকরী, তারুণ্য সমাজকল্যাণ ফাউন্ডেশন, রক্তিম পরিবার, রক্তের বন্ধনে মিরসরাই, সমাজবন্ধু যুব সংগঠন, বঘাচতর ব্লাড ব্যাংক, আদর্শ ছাত্র যুব সংঘ, বাড়বকুণ্ড ব্লাড ফাউন্ডেশন, দ্বীপ জেলে যাই, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, এফসি-১৬নং ইউনিয়ন ব্লাড ব্যাংক।

মিরসরাই উপজেলার সর্বোচ্চ রক্তদাতা (৪৫ বার) আব্দুল কাইয়ুম মেম্বার ও ফেনী জেলার সর্বোচ্চ রক্তদাতা মিনহাজ উদ্দিন (৫৯ বার)’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের সদস্য এম.এ আজাদকে সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা, নারী সদস্যা ইসরাত জাহান মিলি ও মনি’কে নারী স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনের এডমিন মেহেদী হাসান ইমন, তানভীর হাসান মুরাদ, আবু তৈয়ব, মডারেটর সিফাত উল্লাহ, একেএম অপূর্ব, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, কার্যকরী সদস্য রাসেল মেরিনার, ইকবাল হোসেন, জিয়াউদ্দিন বাবলু, আনোয়ার হোসেন, জাবেদ ভূইয়া ও শরীফকে সম্মাননা প্রদান করা হয়। এসময় কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন

আর্কাইভ