মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবস পালিত
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবস পালিত
চট্টগ্রাম :: আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি-২০২৩মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে একুশে ফেব্রুয়ারি বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক শিল্পী বিপ্লব জলদাস, বোয়ালখালী ৮ নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকারম, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, রাজনীতিবিদ সুবল দাশ, বোয়ালখালী পৌরসভা ছাত্রলীগ আহ্বায়ক মো. সুমন। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সংগীতশিল্পী কমল বড়ুয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. খোরশেদ আলম চৌধুরী, সংগঠনের সদস্য সংগীতশিল্পী অপু দেবনাথ, অর্পিতা ঘোষ, প্রীতি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন