শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবিক কাজে এগিয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই
প্রথম পাতা » চট্টগ্রাম » মানবিক কাজে এগিয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই
বুধবার ● ১ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবিক কাজে এগিয়ে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের মানবিক কাজের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই। যেটা ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। তারপর থেকে থেমে থাকেনি উক্ত সংগঠনের মানবিক কাজের গতি। তারই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে ১০০ জনকে রক্তদান, ৯ জন গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাইড (বই) প্রদান ও ৬ জন অসহায় গরীব মেয়ের বিয়ের জন্য সহযোগিতা করে।
এর আগে দুই মাসে ১০ টি ব্লাড ক্যাম্পেইন, গরীব অসহায় তিনটা মেয়ের বিয়েতে সহযোগিতা, ২ টা মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ, ১ টা মাদ্রাসায় পোশাক বিতরণ, ২ টা দুঃস্থ রোগীর চিকিৎসা সহায়তা প্রদান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১টা বাড়ির ৬ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ১ মাসেই ১০০ জনকে রক্তদান করে। ইতিমধ্যে উক্ত সংগঠন সকলের আস্থা ও প্রশংসা অর্জন করে।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র এডমিন তানভীর হোসেন বলেন, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উক্ত সংগঠনের সদস্যরা নিরলসভাবে মানবিক কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক শুধু রক্ত নিয়ে নয় সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতে এই কাজের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন। বর্তমানে উক্ত সংগঠনে ৩ জন এডমিন, ৭ মডারেটর এবং ৬ হাজার গ্রুপ মেম্বার রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)