সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিলেন দুর্বৃত্তরা
বাগেরহাটে শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিলেন দুর্বৃত্তরা
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষিকার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে (১১ মার্চ) শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ডুমুরিয়া গ্রামে। এতে ওই শিক্ষিকার ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ৯৪ নং বি সোমাদ্দারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও মিজানুর রহমানের স্ত্রী রাশিয়া আক্তারের বসতবাড়িতে শত্রুতাবসত অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেনা। পাশেই শশুর বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী রুবি বেগম ঘর থেকে বের হয়ে আগুন জ্বলতে দেখে সংবাদ দেয় স্কুল শিক্ষিকার স্বামী মিজানুর রহমানকে।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন, ফাঁয়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও দীর্ঘ ১ ঘন্টায় আগুনে সম্পূন্ন বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা জমি রেজিষ্ট্রির করানো নগদ দেড় লাখ টাকা, স্বর্নের চেইন ফ্রিজ, টিভি, ৪টি খাট, চাল-ডাল, গ্যাস সিলেন্ডার, সৌর প্লেড, আসবাসপত্রসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত গৃহ মালিক মিজানুর রহমান শেখ বলেন, তাদের জমিজমা নিয়ে পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের মোতালেব শেখের সাথে বিরোধ থাকার জেরে শত্রুতাবসত এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।
স্কুল শিক্ষিকা রাশিয়া আক্তার বলেন, পরিহিত শুধু কাপড় চোপড় রয়েছে। কিছুই নেই যা পড়ে স্কুলে যাবো। খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত থেকে অবস্থান করছি। এভাবে কি শত্রুতা মিটাবে। কার কাছে বিচার দিবো।
এ সর্ম্পকে উপজেলা ফাঁয়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছেন। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ওই রাতেই নিকটস্থ ফাঁড়ি পুলিশ ও থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা