শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » ঢাকা ও রংপুরে গুলিতে ২ বিদেশি নাগরিকের মৃত্যুর পর বিদেশী পর্যটকেরা নিরাপত্তার ভুগছেন
প্রথম পাতা » কক্সবাজার » ঢাকা ও রংপুরে গুলিতে ২ বিদেশি নাগরিকের মৃত্যুর পর বিদেশী পর্যটকেরা নিরাপত্তার ভুগছেন
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ও রংপুরে গুলিতে ২ বিদেশি নাগরিকের মৃত্যুর পর বিদেশী পর্যটকেরা নিরাপত্তার ভুগছেন

---
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার থেকে ফিরে যাচ্ছেন অনেক বিদেশি পর্যটক। বিভিন্ন হোটেলে বিদেশি নাগরিকদের বুকিংও বাতিল করা হচ্ছে। এ ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল মালিকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, নিরাপত্তার শঙ্কার কারণে ভ্রমণ সংক্ষিপ্ত করে বিদেশি পর্যটকেরা কক্সবাজার ছেড়ে যাচ্ছেন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, গত শনিবার মারমেইড বিচ রিসোর্ট, সি-গাল, ওশান প্যারাডাইস, সায়মন বিচ রিসোর্টসহ বিভিন্ন হোটেলে ৩০ জন বিদেশি নাগরিক ছিলেন। গতকাল তাঁদের অধিকাংশ ঢাকায় ফিরে গেছেন। কী কারণে তাঁরা ফিরে গেছেন, তা জানা যায়নি।
ওসি বলেন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব হোটেলে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
হোটেল মালিকেরা জানান, গত ২৬ সেপ্টেম্বর (ঈদের পরদিন) থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রায় পাঁচ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। এর মধ্যে কয়েক শ বিদেশি পর্যটকও ছিলেন। বেশির ভাগ বিদেশি পর্যটক ছিলেন শহর থেকে ১৫ কিলোমিটার দূরে পেঁচারদ্বীপ এলাকার ‘মারমেইড বিচ রিসোর্টে’। কিন্তু গতকাল সেখানে কোনো বিদেশি পর্যটক ছিলেন না।
জানতে চাইলে মারমেইড বিচ রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, গত সেপ্টেম্বর মাসে তাঁদের ৫০টি কটেজে বেড়াতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিলেন বিদেশি নাগরিক। এ মাসের প্রথম তিন দিনে ৫০ ভাগ কটেজেই বিদেশি অতিথি ছিলেন। কিন্তু গতকাল নিরাপত্তার অজুহাতে সব বিদেশি ঢাকায় ফিরে গেছেন। তাঁদের আরও দু-তিন দিন থাকার কথা ছিল। এ ছাড়া ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কটেজের বুকিং বাতিল করা হয়েছে। যাঁরা বুকিং বাতিল করেছেন, তাঁরা সবাই বিদেশি নাগরিক।
হোটেল মালিকেরা জানান, ঢাকা ও রংপুরে দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় পর্যটকেরা নিরাপত্তার শঙ্কায় ভুগছেন। এ ছাড়া কয়েকটি দেশ তাঁদের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে। তাই নিরাপত্তার কারণে তাঁরা কক্সবাজার ছাড়ছেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান জানান, কক্সবাজারে এখন ১০ হাজারের মতো পর্যটক রয়েছেন। এর মধ্যে বিদেশি পর্যটক নেই বললেই চলে।
ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর বলেন, বিদেশি নাগরিকেরা হোটেলে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য মালিকদের বলা রয়েছে। এ ছাড়া হোটেল থেকে বিদেশিরা কোথায় যাচ্ছেন, তা-ও পুলিশকে জানাতে হবে। বিদেশিদের নিরাপত্তা দেবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোটেল ওশান প্যারাডাইসের ব্যবস্থাপক (আবাসিক) আবদুল মাজেদ জানান, গত শনিবার হোটেলে তিনজন বিদেশি অতিথি ছিলেন। গতকাল দুপুরে তাঁরা ঢাকায় ফিরে গেছেন। গত সেপ্টেম্বর মাসে এই হোটেলে প্রায় ৫০ জন বিদেশি অতিথি বেড়াতে এলেও এ মাসে এখন পর্যন্ত তেমন বুকিং নেই।
হোটেল সি-গালের প্রধান নির্বাহী ইমরুল ছিদ্দিকী বলেন, হঠাৎ করে বিদেশি অতিথি কমে গেছে। গতকাল হোটেলে অবস্থান করছেন তিনজন বিদেশি। আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ১২ মিঃ





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ