মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় বিদেশী একনলা বন্দুক ও গুলিসহ ১ জন গ্রেফতার করেছে র্যাব
পাবনায় বিদেশী একনলা বন্দুক ও গুলিসহ ১ জন গ্রেফতার করেছে র্যাব

পাবনা প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) সোমবার ৪ এপ্রিল রাত নয়টার পর ঘটিকায় র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন বৈরাগী সোনাতলা সাকিনে ফাহাদ্দিস কম্পিউটারাইজড হোমিও কমপ্লেক্স এর সামনে থেকে মোঃ শফিকুল ইসলাম(৩৬), পিতা-আলহাজ্ব রিয়াজ উদ্দিন, সাং-বৈরাগী সোনাতলা, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা’কে ১টি বিদেশী একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ১টি খালি কার্তুজ উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয় ৷ মোঃ শফিকুল ইসলামকে উক্ত আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত বন্দুকটি তার নয় বলে জানায় এবং আগ্নেয়াস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়৷ উল্লেখ্য, মোঃ শফিকুল ইসলামকে বর্ণিত বন্দুকটি নিজ হেফাজতে রেখে বিভিন্ন সময় লোকজনকে ভয়ভীতি প্রদর্শণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে বলে স্থানীয়ভাবে জানা যায়৷
মোঃ শফিকুল ইসলাম বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে ১টি মামলা রুজু করা হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা