শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক
মঙ্গলবার ● ৪ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক

প্রর্তীকি ছবি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা (উষা) হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামীকাল বুধবার, ৫ এপ্রিল ২০২৩ সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি এই পাঁচ উপজেলায় কর্মসূচি পালন করা হবে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর উপজেলা কমিটিগুলো জনগণকে সাথে নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করবে।
গতকাল সোমবার উষা মারমা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ কর্তৃক আয়োজিত সমাবেশ থেকে উক্ত অবরোধের ডাক দেয়া হয়।
আজ মঙ্গলবার ৪ এপ্রিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে হ্লাচিং মং মারমা হত্যার প্রতিবাদে ডাকা আগামীকাল বুধবারের আধাবেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচি সফল করতে খাগড়াছড়ি জেলার অধীন সকল যানবাহন মালিক ও শ্রমিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদপত্র ও পত্রিকাবাহী যানবাহন, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোনের জরুরী কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা বিনা কারণে ও বিনা বিচারে ইউপিডিএফ সদস্য হ্লাচিং মং মারমা হত্যার ঘটনাকে অত্যন্ত জঘন্য ও মধ্যযুগীয় বর্বরতা বলে বর্ণনা করেন এবং অবিলম্বে খুনীদের গ্রেফতার-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য গত রবিবার হ্লাচিং মং মারমা (উষা) সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া নামক স্থানে গেলে সেটেলার বাঙালিরা তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ