মঙ্গলবার ● ৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

ঝিনাইদহে প্রতিনিধি :: (৫ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) ঝিনাইদহে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে ৷ দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে একটি মিছিল বের করা হয় ৷ মিছিলটি শহরের কেপি বসু সড়ক থেকে শহরের প্রবেশের চেষ্টা করলে পোষ্ট অফিস মোড়ে পুলিশ বাঁধা দেয় ৷ পুলিশি বাঁধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে ৷ পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এস.এম.মশিয়ুর, থানা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক এড আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আবুবক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন, যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, সাইফ মাহমুদ মামুন ও জেলা জিয়া পরিষদের আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ ৷
সমাবেশে বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান ৷





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা