শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ট্রান্সফরমার চুরির মামলায় আটক-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ট্রান্সফরমার চুরির মামলায় আটক-৩
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ট্রান্সফরমার চুরির মামলায় আটক-৩

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: ট্রান্সফরমার চুরির মালামালসহ ৩ জনকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের আতাপুর গ্রামের জনৈক মঈনুল ইসলামের বসতবাড়ির পিছনে থাকা ট্রান্সফরমার গত ২৫ মে দিবাগত রাতে চুরি হওয়ায় ঘটনায় আটককৃত ওই ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ ও আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে শনিবার (২৭ মে) থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে থানায় দায়ের করা মামলা নং ১১ (তাং ২৭.০৫.২০২৩ইং)।

মামলায় গ্রেপ্তারকৃত অভিযুক্তরা হলেন- হবিগঞ্জের সদর থানার গোপালপুর গ্রামের (বর্তমান সিলেটের বিশ্বনাথ থানার পশ্চিম চান্দশিরকাপন গ্রাম) আব্দুল আওয়ালের পুত্র আব্দুল করিম (২০) এবং একই জেলার আজমীরিগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের (বর্তমান সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা বাজার) মৃত হুছন আলীর পুত্র আব্দুল আলীম (৩৫) ও একই গ্রামের (বর্তমান সিলেটের বিশ্বনাথ থানার কালীগঞ্জ বাজারস্থ সাবেক মেম্বার দবির মিয়ার বাসা) মস্তফা মিয়ার পুত্র সোহেল মিয়া (৪৫)।

পলাতল অভিযুক্তরা হলেন- হবিগঞ্জের সদর থানার গোপালপুর গ্রামের (বর্তমান সিলেটের বিশ্বনাথ থানার পশ্চিম চান্দশিরকাপন গ্রাম) আব্দুল আওয়ালের পুত্র আব্দুল মুমিন (২২) ও একই জেলার আজমীরিগঞ্জ থানার পশ্চিমভাগ গ্রামের (বর্তমান সিলেটের বিশ্বনাথ থানার পশ্চিম চান্দশিরকাপন গ্রাম) মৃত জালাল আহমদের পুত্র জুয়েল মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের আতাপুর গ্রামের জনৈক মঈনুল ইসলামের বসতবাড়ির পিছনে থাকা প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমার চুরি হয়।

চুরির পরদিন (শুক্রবার, ২৬ মে) বিশ্বনাথ থানার পুলিশের একটি দল পশ্চিম চান্দশিরকাপন গ্রামস্থ আব্দুল মুমিনের ভাঙ্গারী দোকান ও কালীগঞ্জ বাজারস্থ সোহেল মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে চোরাই হওয়া ট্রান্সফরমারের তামার তারসহ মালামাল জব্দ করার পাশাপাশি ৩ জনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জনৈক মঈনুল ইসলামের বসতবাড়ির পিছন থেকে ট্রান্সফরমার চুরির সত্যতা স্বীকার করে থানা পুলিশকে জানায় ওই ট্রান্সফরমার চুরির সাথে অভিযুক্ত আব্দুল মুমিন ও জুয়েল মিয়াসহ আরোও ৭/৮ জন জড়িত রয়েছেন।

ট্রান্সফরমার চুরির ঘটনায় সিলেটের বিশ্বনাথ থানায় মামলা দায়ের ও ৩ জনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে তদন্তকারী কর্মকর্তা অমিত সিংহ জানান, চুরির সাথে যারা জড়িত আছে দ্রæত তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শান্তির সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই : শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যুবসমাজ অপরাধমুক্ত না থাকলে শান্তির সমাজ বিনির্মান সম্ভব নয়। আর শান্তির সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই।

খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি ভ্রাতৃত্ব সৃষ্টি করে। ফলে আমাদের নিজেদের প্রয়োজনেই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

তিনি শুক্রবার (২৬ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সাবেক খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ‘সিলেট কসমস ক্লাবের সাবেক সফল সভাপতি মরহুম জামাল আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

পৌর শহরের জানাইয়া গ্রামের মাঠে অনুষ্ঠিত নক-আউট ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ৮ ক্লাব অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় বিএফসি বিশ্বনাথ ৩-১ গোলের ব্যবধানে সিলেট কসমত ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে।

টুর্নামেন্টে বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি পরতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট কসমস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।

ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহাব আলী মেম্বার, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ফুটবলার সেবুল আহমদ, আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ।
বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও হীরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সহযোগীতায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ১ম পুরস্কার দাতা হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম রুহেল এবং ২য় পুরস্কার দাতা হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ফুটবলার কামাল উদ্দিন।

এসময় টুর্নামেন্টে বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রব, হাসমত আলী, লোকমান মিয়া, কাওছার আহমদ বাপ্পী, আলমগীর হোসেন, দিলওয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী

আর্কাইভ